1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নেত্রকোনায় বাবার অবহেলায় অসুস্থ মেয়ের মানবেতর জীবন চেয়ারম্যান প্রার্থী নিয়ে প্রশ্ন স্থানীয়দের - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

নেত্রকোনায় বাবার অবহেলায় অসুস্থ মেয়ের মানবেতর জীবন চেয়ারম্যান প্রার্থী নিয়ে প্রশ্ন স্থানীয়দের

তাসলিমা রত্না ময়মনসিংহ
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ বার পঠিত

 

তাসলিমা রত্না ময়মনসিংহ

বাবা যদি নিজের সন্তানের দায়িত্ব নিতে না পারেন, তাহলে কীভাবে তিনি একটি ইউনিয়নের দায়িত্ব নিতে পারেন? এমন প্রশ্ন উঠেছে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায়। ঘটনাটির কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিএনপি নেতা ও আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শাকিল আহমেদ শরীফ।

শাকিল আহমেদের মেয়ে রিমা, বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। অভিযোগ উঠেছে, মেয়ের অসুস্থতা ও মানবেতর অবস্থার বিষয়ে তিনি ন্যূনতম খোঁজ রাখছেন না। মেয়ের ভাষ্যমতে, মা মারা যাওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করেন এবং নতুন সংসারে মত্ত হয়ে রিমাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করেছেন।

রিমা কান্নাজড়িত কণ্ঠে বলেন, বাবা আমাকে মানসিকভাবে অনেক টর্চার করেছেন। কখনো খোঁজ নেয়নি, আমার কষ্টগুলো তার কাছে কিছুই না। স্থানীয়দের প্রশ্ন, যে ব্যক্তি নিজের মেয়ের দায়িত্ব এভাবে এড়িয়ে যেতে পারেন, তিনি কীভাবে পুরো ইউনিয়নের মানুষের দায়িত্ব নেবেন?

স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা এমন একজন চেয়ারম্যান চাই না, যিনি নিজের পরিবারের প্রতি দায়িত্বজ্ঞানহীন। যে বাবা হতে পারেনি, সে কখনো নেতা হতে পারে না। বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে। অনেকেই সামাজিক মাধ্যমে এ নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন এবং একজন ‘দায়িত্বশীল’ জনপ্রতিনিধি বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park