1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নিহত আইনজীবী সাইফুলের পরিবারকে কোটি টাকা সহায়তার ঘোষণা - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

নিহত আইনজীবী সাইফুলের পরিবারকে কোটি টাকা সহায়তার ঘোষণা

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১১২ বার পঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের বিক্ষোভে হামলায় নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলামের আলিফের পরিবারকে এক কোটি টাকা অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে মানবিক সংগঠন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন গতকাল ২৮ নভেম্বর এ উদ্যোগের কথা জানান।
তিনি বলেন, শত কোটি টাকা দিয়েও আমরা শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তার নিষ্পাপ সন্তানের কাছে ফিরিয়ে দিতে পারব না। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, বাংলার জমিনে মাজলুমের প্রতিকী ইতিহাস হয়ে ওঠা এই পরিবারের পাশে অন্তত এক কোটি টাকার উপহার নিয়ে দাঁড়াতে চাই। যা শহীদ সাইফুল ইসলামের আলিফের ছোট্ট মেয়েটির পড়াশোনার দায়িত্ব, ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর চিকিৎসা ও আগত সন্তানের ভবিষ্যৎ, স্বামীহারা মায়ের জন্য একটি স্থায়ী আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে এ উপহার দারুণ ভূমিকা রাখবে।
জানা যায়, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের নিজস্ব তহবিল থেকে প্রাথমিকভাবে ১ লাখ টাকা উপহার দিয়ে এই মহৎ উদ্যোগের যাত্রা শুরু হয়েছে।
দেশবাসীর কাছে এই মানবিক দায়িত্ব পালনে আন্তরিক ভালোবাসায় নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উপহার নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান অ্যাশ ফাউন্ডেশনে চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন। এটি শুধু একটি পরিবারের পাশে দাঁড়ানো নয়, বরং ভালোবাসা এবং ঐক্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন তিনি।
‘শহীদ পরিবারের জন্য ফাউন্ডেশনের ১ কোটি টাকার উদ্যোগ’ বাস্তবায়নে ফাউন্ডেশনের সদ্য উদ্ভাবিত এবং শতভাগ নিরাপদ প্ল্যাটফর্ম helpnhelper.com এর সংযুক্ত লিংকে ক্লিক করে দেশ-বিদেশ থেকে সহজেই অংশগ্রহণ করা যাবে।
এর মাধ্যমে আপনি আপনার পক্ষ থেকে যেকোনো পরিমাণ উপহার সহজেই প্রদান করতে পারবেন। আপনার দেওয়া উপহারসহ তহবিলে কত টাকা জমা হয়েছে, তার লাইভ আপডেটও সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। আগামী ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবসে, উত্তোলিত পুরো উপহার সরকারি এবং বেসরকারি দায়িত্বশীলদের উপস্থিতিতে শহীদ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। helpnhelper.com এ উপহার দেওয়ার ক্ষেত্রে যেকোনো সহযোগিতা প্রয়োজন হলে 01841040543 নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
গত ২৬ নভেম্বর বিকেলে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম কনভেনশন হলের গলিতে একদল ইসকন অনুসারীর হাতে খুন হন অ্যাডভোকেট সাইফুল ইসলাম। গত বুধবার চট্টগ্রাম শহরে দুই দফা এবং লোহাগাড়া উপজেলায় দুই দফা জানাজা শেষে উপজেলার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা গ্রামে পারিবারিক কবরস্থানে আইনজীবী সাইফুলকে দাফন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park