1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নিখোঁজ ছেলের সন্ধান চান বাবা-মা - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

নিখোঁজ ছেলের সন্ধান চান বাবা-মা

‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৭ বার পঠিত

‎
‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
‎
‎একজন বুদ্ধি প্রতিবন্ধী যুবক  চঞ্চল আহম্মেদ (৩০)। প্রতিবন্ধী হলেও তার দূরন্তপনা অনেকের মনে ঠাঁই করে নিয়েছে। এমন চঞ্চল্যে বাবা-মায়ের স্নেহ-ভালোবাসারও কমতি ছিল না। এরই মধ্যে নিখোঁজ হয় এই ছেলেটি। গত বৃহম্পতিবার ১৮ সেপ্টেম্বর থেকে নিখোঁজ  সন্ধান না পেয়ে চরম দুশ্চিন্তায় আছেন বাবা-মা। ছেলেটির সন্ধান চেয়ে আকুতি জানান তারা। 
‎
‎ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নিখোঁজ চঞ্চল আহম্মেদ  বাবা   মিঠু শেখ। তার বাড়ি মোহনপুর   উপজেলার মৌগাছি ইউনিয়নের মৌপাড়া  গ্রামে। 
‎
‎খোঁজ নিয়ে জানা যায়, প্রতিবন্ধী চঞ্চল আহম্মেদ  তার বাড়িতে আশপাশে নিজের খেয়াল খুশিমতো  ঘোরাফেরা করতেন। এরই ধারাবাহিকতায় গত ১৮ সেপ্টেম্বর  সন্ধ্যা ৬ টা দিকে  বাড়ি থেকে বের হয়ে শাহাজী বাজার হতে আর ফেরেনি।
‎
‎নিখোঁজ চঞ্চল গায়ের রং-উজ্জল , মাথার চুল- ছোটখাট,  উচ্চতা অনুমান ৫ ফুট ৪ ইঞ্চি, স্বাস্থ্য- ভালো,  পোশাক পরিচিতি গায়ে ছিল কালো রংঙের গেঞ্জি, ওজন ৬০ কেজি।
‎
‎এ তথ্য নিশ্চিত করে নিখোঁজ মিঠু শেখ বাবা  বলেন, আমার এই ছেলেটি প্রতিবন্ধী হলেও আদর-যতনের কোনোই কমতি নেই। তাকে পরিবারের সবাই ভালোবাসতেন। এরই মধ্যে ছেলেটি নিখোঁজ হওয়ার পরদিন থানায় একটি জিডি করেছি জিডি নং -১৯২১ তারিখ ১৯/০৯/২৫ ইং। এরপর থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করা হচ্ছে কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি। আমার ছেলেটি খুঁজে দিতে পুলিশ ও সহৃদয় ব্যক্তিদের সহযোগিতা প্রত্যাশা করছি । যোগাযোগ মোবাইল নং-০১৭০১৯৮১৬৯৪ ।
‎
‎এ বিষয়ে মোহনপুর থানার  অফিসার ইনর্চাজ (ওসি)  আতাউর রহমান বলেন, চঞ্চল আহম্মেদ   নামের এক ছেলেকে নিখোঁজ দেখিয়ে তার বাবা মিঠু শেখ একটি সাধারণ ডায়েরি করেছেন। ছেলেটির খোঁজ খবর করা হচ্ছে।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park