1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নিউ জেনারেশন ইয়ুথ ফাউন্ডেশন এর উদ্যোগে মহেশখালী-কুতুবদিয়া কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

নিউ জেনারেশন ইয়ুথ ফাউন্ডেশন এর উদ্যোগে মহেশখালী-কুতুবদিয়া কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান

সুমন চন্দ দে
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১১৪ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 

মহেশখালী-কুতুবদিয়ার শিক্ষা ও সমাজকল্যাণ মূলক সংগঠন নিউ জেনারেশন ইয়ুথ ফাউন্ডেশন (NGYF) এর উদ্যোগে দুই দ্বীপ উপজেলার ২০২৩-২৪ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ৫ম বারের মতো সম্মাননা স্মারক প্রদান ও ঈদ পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

অদ্য ০৩ই এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১০টায় মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা হতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান ও ঈদ পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা হতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ৬৩ শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – আব্দুর শুক্কুর সিআইপি, শাপলাপুর ইউনিয়নের কীর্তিমান সন্তান জজ আলী আক্কাস, উপসচিব আবুল হাসেম, সাংবাদিক এস এম রুবেল, সাংবাদিক রমজান আলী, শিক্ষক ফরিদুল আলম, কমল কৃষ্ণ ঘোষ, তরুণ প্রজন্মের প্রতিনিধি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব শাহারিয়ার মোহাম্মদ ইয়ামিন সহ তরুণ প্রজন্মের প্রতিনিধি ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন – বর্তমান সময়ে তরুণদের হাতে আমাদের এই দেশ অনেক এগিয়ে যাচ্ছে। নিজেদেরকে দেশ গঠনের জন্য অনেক পরিশ্রম করতে হবে। নিজের পরিশ্রমের মাধ্যমে  নিজেদেরকে কঠোরভাবে 

গড়ে তুলতে হবে যেন আগামীতে দেশ ও দশের সেবা করতে পারেন। আজকের এই সম্মাননা স্মারকের মাধ্যমে নবাগত শিক্ষার্থীদের জানান দিতে চাই আপনারা এই দেশ থেকে দুর্নীতি ও অন্যায় দূর করার জন্য নিজেদেরকে গঠন করে দেশ পরিচালনার জন্য তৈরি করতে হবে। বক্তারা আরো বলেন- আমাদের এই দুই দ্বীপ উপজেলাতে শিক্ষাব্যবস্থা অনেকটা এগিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের শিক্ষার উন্নয়নের পাশাপাশি নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। তাহলে দেশ ও দশের উপকারে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা যাবে। 

উক্ত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠন নিউ জেনারেশন ইয়ুথ ফাউন্ডেশন (NGYF) এর সম্মানিত সভাপতি জনাব রিয়াজুল মোস্তফা । 

উক্ত অনুষ্ঠানে মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা হতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ৬৩ শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park