1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নাফ নদীতে ৪৫ যাত্রী নিয়ে নাইক্ষ্যংদিয়া এলাকায় সেন্টমার্টিনগামী ট্রলার আটকা - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

নাফ নদীতে ৪৫ যাত্রী নিয়ে নাইক্ষ্যংদিয়া এলাকায় সেন্টমার্টিনগামী ট্রলার আটকা

শাহিন আলম টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ বার পঠিত

টেকনাফ //
টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী
যাত্রীবাহী ট্রলার নাফনদীর মোহনায় চরে আটকা পড়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শাহপরীর দ্বীপের কাছাকাছি মিয়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম বলেন, টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী একটি যাত্রীবাহী ট্রলার নাফনদীর মোহনায় চরে আটকা পড়েছে। খবর পেয়ে কোস্ট গার্ড উদ্ধারকাজ শুরু করেছে। ট্রলারটিতে ৪০-৪৫ জন যাত্রী ছিলেন। প্রাথমিক তথ্যে জানা গেছে, ট্রলারের ইঞ্জিনও বিকল হয়ে পড়েছিল। তবে যাত্রীরা কেউ অসুবিধায় পড়েননি।

টেকনাফ–সেন্টমার্টিন নৌরুটের সার্ভিস বোট মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ জানান, দুপুরে প্রায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে আমাদের একটি বোট সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা দেয়। শাহপরীর দ্বীপের কাছাকাছি পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে বোটটি আটকা পড়ে। কোস্ট গার্ড ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের কাজ চালাচ্ছে।

টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাটের ইজারাদার মো. হোসেন বলেন, ইয়াছিন মাঝির সার্ভিস বোটটি যাত্রী নিয়ে টেকনাফ থেকে রওনা দেয়। নাফনদীর মোহনায় গিয়ে বোটটি আটকা পড়ে। সাম্প্রতিক সময়ে মোহনায় চর জেগে ওঠায় এ রুটে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, যার কারণে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park