1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নান্দাইলে হত্যা মামলার আসামীদের বাড়িতে হামলা ভাংচুর  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

নান্দাইলে হত্যা মামলার আসামীদের বাড়িতে হামলা ভাংচুর 

নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১১ বার পঠিত

নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের মাটিকাটা গ্রামের যুবক লাল মিয়া হত্যা মামলার জামিনপ্রাপ্ত আসামীদের বাড়ি ঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। উচ্চ আদালত থেকে জামিন পেয়েও আসামীরা বাড়ি ঘরে যেতে পারছে না বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে এর সত্যতাও পাওয়া গেছে। 

জানা গেছে- গত ১৯ জুন সকালে চাচাতো ভাইয়ের চুরিকাঘাতে লাল মিয়া নিহত হন। এ ঘটনায় ২০ জুন নিহতের ভাই অসিম মিয়া বাদী হয়ে ১৩ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। পরে আসামীরা উচ্চ আদালত থেকে জামিন পেয়ে বাড়িতে যেতে পারেন না। এদিকে হত্যা মামলার বাদীপক্ষ মো. সিরাজ উদ্দীনের স্ত্রী কল্পনা আক্তার (৫০) পুত্র মো. সাইফুল ইসলাম (২৫),মো. নজরুল ইসলাম (২৩),মো. রামিম মিয়া (১৯),শামছুদ্দীনের পুত্র দ্বীন ইসলাম (২৫),মেয়ে আছমা আক্তার (২১),সাইফুল ইসলামের স্ত্রী হেপি আক্তার (২০) নেতৃত্বে আসামী পক্ষ গিয়াস উদ্দিনের পুত্র মিজানুর রহমান ও হয়বরত আলী ওরফে নবী হোসেনের বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করে নিয়ে গেছে। 

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর খারুয়া ইউনিয়নের মাটিকাটা গ্রামে সরেজমিনে গিয়ে দেখা গেছে- গিয়াস উদ্দিনের টিনের ঘর দাড়িয়ে আছে টিনে বেড়া ভেঙ্গে নিয়ে গেছে। ঘরে থাকা কাপড়চোপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। ঘরে থাকা ধানের ৪ টি গোলা খালি অবস্থায় পড়ে আছে। ঘরে থাকা আসবাবপত্র,ফ্রিজ সহ যাবতীয় জিনিসপত্র খোয়া গেছে। দিকে ঘটনা স্থলে সংবাদিক গেছে শুনে আসামীপক্ষ বাড়িতে আসতে চাইলে বাদীপক্ষের সিরাজ উদ্দিনের নেতৃত্বে তার ছেলে নজরুল ইসলাম,সাইফুল ইসলাম ও রামিম মিয়ার লাঠিসোটা নিয়ে আসামীপক্ষকে তাড়িয়ে দেয়। এছাড়া গিয়াস উদ্দিনের মেয়ে আঞ্জুরা আক্তার কে মারধর করে। তাছাড়াও গিয়াস উদ্দিনের মেয়ের জামাই জালাল উদ্দিনকেও মারধর করে। 

গিয়াস উদ্দিনের মেয়ে আঞ্জুরা আক্তার বলেন- আমরা জামিন নিয়ে এসেও বাড়িতে যেতে পারছি না। আমাদের ঘরের সমস্ত জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। ঘরে থাকা ফ্রিজ,ধান আসবাবপত্র সহ সবকিছু নিয়ে গেছে। এখন ঘর ভাংচুর করে টিনগুলোও নিয়ে গেছে। আমরা এর বিচার চাই। 

নিহত লাল মিয়ার পিতা সিরাজ উদ্দিন বলেন- আমার ছেলেকে তারা হত্যা করছে। এহন আবার বাড়িতে আসতে চায়? আমরা তাদের বাড়িঘর ভাংচুর করি নাই তারা নিজেরাই ভাংচুর করে আমাদের নামে মিথ্যা মামলা দিতে চাচ্ছে। 

এবিষয়ে জানতে চাইলে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন- এ বিষয়ে আমার কাছে কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নিব। 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park