1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নবীগঞ্জ থানার নতুন (ওসি) শেখ মো: কামরুজ্জামানের যোগদান - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

নবীগঞ্জ থানার নতুন (ওসি) শেখ মো: কামরুজ্জামানের যোগদান

মো: সফিকুল ইসলাম নাহিদ, নবীগঞ্জ থেকে :
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৬৯৪ বার পঠিত

মো: সফিকুল ইসলাম নাহিদ, নবীগঞ্জ থেকে :

নবীগঞ্জ থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছে শেখ মো: কামরুজ্জামান, অন্যদিকে, নবীগঞ্জ থানার ওসি মো: কামাল হোসেন, (পিপিএম) কে মাধবপুর সার্কেল অফিসে নিযুক্ত করা হয়েছে। গত (২২ মে) বৃহস্পতিবার রাতে নবীগঞ্জ থানায় নতুন দ্বায়িত্ব গ্রহণ করেন শেখ মো: কামরুজ্জামান, তার আগে গত মঙ্গলবার পুলিশ পরির্দশক লাইন ও আর হবিগঞ্জ থেকে শেখ মোঃ কামরুজ্জামান, কে নতুন ওসি হিসেবে পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে তাকে নবীগঞ্জ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়। জানা গেছে, পদায়নপ্রাপ্ত শেখ মো: কামরুজ্জামান এর আগে ডিএসবি ও এসবি মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পুলিশ পরিদর্শক শেখ মোঃ কামরুজ্জামানকে হবিগঞ্জ জেলা পুলিশ লাইন ও আর থেকে নবীগঞ্জ থানায় ওসি হিসেবে পদায়ন করা হয়। তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বাসিন্দা। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের পিতা। দায়িত্ব পালনে তিনি সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park