1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নবীগঞ্জ আউশকান্দি মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

নবীগঞ্জ আউশকান্দি মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

সফিকুল ইসলাম নাহিদ
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৮২ বার পঠিত


মো: সফিকুল ইসলাম নাহিদ, নবীগঞ্জ থেকে :

নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মুনিম ফিলিং স্টেশনের সামনে শামিম নামের এক ব্যক্তির সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (২৮ জুন) শনিবার রাত অনুমান ৯ টা ৩০ ঘটিকার দিকে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থিত মুনিম ফিলিং স্টেশনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় হলো, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাসিন্দা,তার নাম শামিম(৩০) সে হবিগঞ্জ সিলেট বিরতিহীন একটা বাসের হেলপার শ্রমিক হিসেবে কর্মরত ছিলো, ঘটনার সময় অসচেতন অবস্থায় রাস্তাপাড়া পারের সময় পিচন থেকে অজ্ঞ্যাত একটি গাড়ি এসে তার মাথার উপর দিয়ে উঠে এবং ঘটনাস্থলেই সে মারা যায়। তাৎক্ষনিক খবর পেয়ে হাইয়ে থানার সাব ইনেসপক্টর ইমুরুল সাহেদ ও নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো: কামরুজ্জামান, এর দিকনির্দেশনায় এসআই সুমন মিয়া, সহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন এবং নিহত শামিমের পরিবার কে খবর দেন। এব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো: কামরুজ্জামান সড়ক দুর্ঘটনার মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করে লাশ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে এবং একটি সড়ক দুর্ঘটনার মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park