1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নবীগঞ্জে বেগম খালেদা জিয়া ও আন্দোলনে নিহতদের জন্য দোয়া - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নবীগঞ্জে বেগম খালেদা জিয়া ও আন্দোলনে নিহতদের জন্য দোয়া

মো: সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ থেকে:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত

মো: সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ থেকে: বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে দীর্ঘায়ু কামনা ও রোগমুক্তি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থ্যতা কামনায় মহিলা দলের পক্ষ থেকে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০সেপ্টেম্বর) বিকেল ৪টায় নবীগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি সামেলা বেগম এর নিজ বাস ভবন এ দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে সকলের প্রিয় নেত্রী ও আস্থাভাজন সামেলা বেগম এর সভাপতিত্তে ও কবিরুন বেগম এর পরিচালনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সভাপতি এড: ফাতেমা ইয়াসমিন, ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা, জেলা মহিলা দলের সহ সভাপতি সংযুক্তা চৌধুরী, এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সালমা আক্তার, শাহ নূর, রিনা আক্তার, সালেহা বেগম, হাসেনা বেগম, তুহিন বেগম, সালমা বেগম, লালফুল বেগম, কবিরা বেগম, নেহারা বেগম, আফিয়া বেগম প্রমুখ ছাড়াও আরো অনেকেই উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park