
মো: সফিকুল ইসলাম নাহিদ, নবীগঞ্জ থেকে : নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর গ্রামে বিলের পাশে এক নারীর রহস্যজনক মৃত্যুর ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মৃত নারী শেফালী বেগম (৩৮) তিন সন্তানের জননী ও বড় ভাকৈর গ্রামের হেলাল মিয়ার স্ত্রী। এদিকে শেফালী বেগমের মৃত্যুকে ঘিরে এলাকায় নানা গুঞ্জন চলছে। কেউ বলছেন তিনি পারিবারিক অভিমানে আত্মহত্যা করেছেন, আবার কেউ ধারণা করছেন-তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ফেলে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় রহস্য তৈরি হয়েছে। গতকাল শনিবার (২৮ জুন) সন্ধ্যায় শেফালী বেগমের পৈতৃক বাড়ি কুমিল্লা জেলায়। বেগমকে অচেতন অবস্থায় বিলের পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বামী হেলাল মিয়া জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করছেন। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো: কামরুজ্জামান, এর দিকনির্দেশনায় এসআই রিপন চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো: কামরুজ্জামান জানান, “আমরা মরদেহ উদ্ধার করেছি। মৃত্যুর সঠিক কারণ জানতে সুরতহাল ও ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা করছি। নিহতের স্বামী হেলাল মিয়া জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করছেন।