1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ প্রচেষ্টা—জামনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ প্রচেষ্টা—জামনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়া উপজেলার ২নং জামনগর ইউনিয়নের ৭নং কালিকাপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে “রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা—৩১ দফা” বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার উদ্দেশ্য, কার্যকারিতা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় সভায়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাফিজুর রহমান, সদস্য নাটোর জেলা বিএনপি ও সাবেক সদস্য সচিব বাগাতিপাড়া উপজেলা বিএনপি।
সভাপতিত্ব করেন আব্দুল মান্নান, সাবেক সভাপতি ৭নং ওয়ার্ড বিএনপি।

বক্তারা বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা দেশের জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। এই রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে দেশে আইনের শাসন, জনগণের অধিকার ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।

তাঁরা আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে। গণমানুষের আশা–আকাঙ্ক্ষার প্রতীক ধানের শীষকে বিজয়ী করতেই হবে—এমন অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।

সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park