1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দ্রুত নির্বাচন দিয়ে গনতন্ত্রের পথে যেতে হবে মৌলভীবাজারে : সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা

দ্রুত নির্বাচন দিয়ে গনতন্ত্রের পথে যেতে হবে মৌলভীবাজারে : সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

ইকবাল হোসেন রিংকু
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৬৮ বার পঠিত

ইকবাল হোসেন রিংকু

স্টাফ রিপোর্টার মৌলভীবাজার

মৌলভীবাজার বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন হাজার হাজার মানুষ জীবন দিয়ে ৫ই আগস্ট দেশ হাসিনামুক্ত করলেও প্রকৃত বিজয় এখনো অর্জিত হয়নি। দেশে নির্বাচন যতো দেরী হবে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা ততই বাড়বে। তাই দ্রুত নির্বাচন দিয়ে গনতন্ত্রের পথে যেতে হবে।

বৃহস্পতিবার ২০ মার্চ বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক এমপি এম. নাসের রহমান আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই যে রাস্তাঘাটে যেগুলো বাংলাদেশে প্রচলিত ছিল, সেগুলো বন্ধ করার চেষ্ট করছে। সেই থেকে কেন্দ্র করে আজকে বিশ্বব্যাপী আমাদের সম্বন্ধে নানান রকম কুৎসা রটানো হচ্ছে। ইসলাম একটা বিশ্বধর্ম। ইসলাম শুধু সৌদি আরবের ধর্ম না। ইসলাম সারা বিশ্বের ধর্ম। এখন সৌদি আরবের যে কালচার সংস্কৃতি তেমনি আমাদেরও একটি সাংস্কৃতিক কালচার আছে ।

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন আমরা মুসলমান। আমাদের ইমান আকিদা আছে আমরা নামাজ রোজা করি।কিন্তু ইসলাম ও তৌহিদী জনতার নামে আজ দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এতে কেউ লাভমান হওয়ার সুযোগ নেই। বারং সারা বিশ্বের কাছে আমরা কালার হয়ে যাবো।

জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সিলেটের সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য আব্দুল মুকিত।

আরও উপস্থিত ছিলেন সাবেক এমপি খালেদা রব্বানী, জেলা জামায়াতের সেক্রেটারী মো. ইয়ামির আলী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ বিলাল, আইজীবি সমিতির আহ্বায়ক এডভোকেট মুজিবুর রহমান মুজিবসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এ সময় মাহফিলে খালেদা জিয়া আশুরোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ূ কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা আকিল উদ্দিন।

মৌলভীবাজারে প্রায় পনেরো বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাত উপজেলার দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার মানুষ অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park