1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুর্গাপুরে বিএনপি'র নেতাকর্মীদের নামে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

দুর্গাপুরে বিএনপি’র নেতাকর্মীদের নামে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল

তরিকুল ইসলাম দুর্গাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৭৪ বার পঠিত
Oplus_131072

তরিকুল ইসলাম দুর্গাপুর প্রতিনিধি
সোমবার (২৬মে) দুপুরে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে নারী সমাজের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার হাজারো নারী অংশগ্রহণ করেন।

সমাবেশের পূর্বে আয়োজিত বিক্ষোভ মিছিল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব মোড়ে এসে শেষ হয়। এসময় সমবেত নারীরা বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। পরে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন তারা।

এই মানববন্ধনে অংশগ্রহণ করে শরিফা বেগম বলেন,বিএনপির দুঃসময়ের নেতাকর্মীদের নামে একটি কুচক্রী মহল হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেছে। মূলত রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তারা এটি করেছে। এই মামলা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের ষড়যন্ত্র।

আফরোজা আক্তার বলেন, গত ২২ মে রাতে দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আববাসনগর এলাকায় সংঘটিত বাড়িঘর ভাংচুর, আহত ও নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় আমার স্বামী তাজুল ইসলামকে ফাঁসানো হয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করেছে। ঘটনার দিন সে নেত্রকোণা অবস্থান করে বাড়ির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনছিলো, যার ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ থেকেই প্রমাণিত হয় সম্পূর্ণ মিথ্যা কাহিনী সাজিয়ে এই মামলা করা হয়েছে। আমার স্বামী সহ বিএনপি নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park