1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দামুড়হুদায় ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুর জেলা শাখার আয়োজনে প্রার্থনা সভা আয়োজন করা হয়। কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ। সিরাজগঞ্জে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি

দামুড়হুদায় ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মোঃ মিনারুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৭০ বার পঠিত


মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতনিধি

আজ ১৩ ই (আগস্ট) ২০২৫ ইং বুধবার চুুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত দামুড়হুদা থানা সড়ক এবং কার্পাসডাঙ্গা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, বুধবার বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত পরিচালিত অভিযানে দামুড়হুদা মুদি দোকান ও বীজ ভান্ডার তদারকি করা হয়। এ সময় অননুমোদিত শিশু খাদ্য, বীজের প্যাকেটের গায়ে মেয়াদের মূল্য উল্লেখ না থাকা ও মেয়াদ উত্তীর্ণ বীজ সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে মেসার্স মোমিন স্টোরের স্বত্বাধিকারী মো. মোমিনুল ইসলামকে ৫ হাজার টাকা, মেসার্স ইসলাম বীজ ভান্ডারের স্বত্বাধিকারী মো. মোস্তাফিজুর রহমানকে ২০ হাজার টাকা এবং মেসার্স আসিফ বীজ ভান্ডারের স্বত্বাধিকারী মো. আতিকুল ইসলামকে ৭ হাজার টাকা জরিমানা করা হয় ।

এসময় মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য/ঔষধ বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন জ়েলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, ও জেলা পুলিশের একটি টিম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park