1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দাউদকান্দি পৌরসভা (জাসাস ) এর কমিটি ঘোষণা - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

দাউদকান্দি পৌরসভা (জাসাস ) এর কমিটি ঘোষণা

রিপোর্টার:‌ আসাদুজ্জামান সাগর
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩০ বার পঠিত

রিপোর্টার:‌ আসাদুজ্জামান সাগর

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা দাউদকান্দি পৌরসভা (জাসাস ) এর ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে ।
সোমবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা ( জাসাস) এর কুমিল্লা উত্তর জেলা শাখার আহ্বায়ক মো. কামাল পারভেজ ডালিম এবং সদস্য সচিব এস এম মিজান এর স্বাক্ষরিত এ ২ নভেম্বর পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়ে এ নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন ।
উক্ত কমিটিতে মো. মোল্লা সোহেল কে আহ্বায়ক এবং মধু চন্দ্র সরকার কে সদস্য সচিব করে ২১ সদস্য নতুন কমিটি করা হয়েছে ।
এ কমিটিতে আরো যাহারা স্থান পেলেন :
মো. আনোয়ার ভূঁইয়া, মো. আবুল বাসার , মো. পিন্টু সরকার , মো. আল – আমিন , মো. খোকন, মো. শরীফ , মো. রুবেল, মো. আরমান,মো. মেহেদী হাসান কে যুগ্ম আহ্ববায়ক এবং আক্তার হোসেন মো, হাসান,হৃদয় সাহা, মো. বাবু মীর , মো. ঈসমাইল,মো. ইমরান গাজী, মো. সোহেল সরকার, মো. রাজু ভূঁইয়া, মো. আসিফ , মো. সেলিমকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী দাউদকান্দি বিএনপির পার্টি অফিসের সামনে প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের শেষে দাউদকান্দি- তিতাসের মাটি ও মানুষ তরুন প্রজম্মের আইকন বিএনপি এর স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন দাউদকান্দিতে ২১ সদস্য বিশিষ্ট কমিটিতে মো. মোল্লা সোহেল কে আহবায়ক ,মধু চন্দ্র সরকারকে সদস্য সচিব ঘোষণা করেন ।
এ দিকে দেশ যখন নতুন করে স্বাধীন হলো ঠিক সে সময় এ কমিটি অনুমোদন দেওয়ায় কুমিল্লা উত্তর জেলাসহ দাউদকান্দি-তিতাস -মেঘনা-হোমনা সকল বিএনপির সিনিয়র – জুনিয়র নেতা কর্মীরা দাউদকান্দি পৌরসভা (জাসাস ) এর ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিকে সমর্থন জানিয়ে শুভেচ্ছা জ্ঞাপণ করেন ।
এ সময় তাহারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সফল বারবার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এবং তার উত্তরসূরী দাউদকান্দি- তিতাসের মাটি ও মানুষ তরুন প্রজম্মের আইকন বিএনপি এর স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন ও বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা ( জাসাস) এর কুমিল্লা উত্তর জেলা শাখার সকল সদস্যদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park