1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দর্শনা থানা পুলিশের হাতে নয় বোতল বিদেশি মদ সহ একজন আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

দর্শনা থানা পুলিশের হাতে নয় বোতল বিদেশি মদ সহ একজন আটক

আবুল হাশেম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১০৩ বার পঠিত

আবুল হাশেম

দামুড়হুদা উপজেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দর্শনা থেকে ৯ বোতল বিদেশী মদসহ আব্দুর রউফ (৪৮) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাতে দর্শনার ইসলাম বাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আব্দুর রউফ দর্শনা থানার ইসলাম বাজারের মৃত রস্তুম আলীর ছেলে।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, ( বিপিএম-সেবা)’র সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর তত্বাবধানে দর্শনা থানার এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন ইসলাম বাজার গ্রামস্থ পুরাতন রেল স্টেশন সংলগ্ন ইয়াডের নিম গাছের পাশে পাঁকা রাস্তার উপর থেকে আব্দুর রউফকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ০৬ বোতল ROYAL STAG SUPERIOR Whisky, ০২ বোতল Mc Dowell’s No 1 LUXURY BLENDER Whisky, ০১ বোতল IMPERIAL BLUE SUPERIOR Whisky, ০১ টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park