1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দর্শনায় ৯ মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

দর্শনায় ৯ মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি গ্রেফতার

মোঃ মিনারুল ইসলাম,চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪০ বার পঠিত

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনায় ৯ টি মামলার ওয়ারেন্ট ভুক্ত একজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে দর্শনা বাজারে এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলো দর্শনা থানাধীন পৌরসভার আজিমপুর গ্রামের হারুন অর রশিদ এর ছেলে মারুফ খান ওরফে অন্তর ( ২৮)।

পুলিশ সুত্রে জানাগেছে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসি মেহেদী হাসান এর দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানা পুলিশের একটি টিম দর্শনা বাজার এলাকায় অভিযান চালিয়ে নয়টি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি মারুফ খান ওরফে অন্তরকে গ্রেপ্তার করেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নয়টি মামলা গ্রেফতারী পরোয়ানাভুক্ত এক জন আসামী গ্রেফতার হয়েছে। আজ মঙ্গলবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park