1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একক প্রার্থী ঘোষণা: কুড়িগ্রামের চার আসনেই প্রার্থী চূড়ান্ত - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একক প্রার্থী ঘোষণা: কুড়িগ্রামের চার আসনেই প্রার্থী চূড়ান্ত

মোঃ রুহুল আমিন,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১০৯ বার পঠিত

মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলের একক প্রার্থী ঘোষণা করেছে। প্রাথমিকভাবে দেশের ২৩৭টি আসনে প্রার্থী মনোনীত করেছে দলটি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলীয় সূত্র জানায়, প্রার্থীদের তালিকা চূড়ান্ত করার আগে বিভিন্ন পর্যায়ে যাচাই-বাছাই সম্পন্ন করা হয়েছে। ঘোষিত প্রার্থীদের মধ্য থেকে পরবর্তী ধাপে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের মাধ্যমে প্রয়োজনীয় সমন্বয়ও করা হতে পারে।
ঘোষিত তালিকায় কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনেই প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এরা হলেন—
কুড়িগ্রাম-১: সাইফুর রহমান রানা -সাবেক সংসদ সদস্য, সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপির ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য। 
কুড়িগ্রাম-২: সোহেল হোসনাইন কায়কোবাদ- সদস্য সচিব, জেলা বিএনপির। 
কুড়িগ্রাম-৩: তাসভির-উল-ইসলাম-বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও সাবেক সভাপতি কুড়িগ্রাম জেলা বিএনপি।
কুড়িগ্রাম-৪: আলহাজ্ব আজিজুর রহমান-সাবেক সভাপতি চিলমারী উপজেলা বিএনপি ও বর্তমান জেলা আহ্বায়ক কমিটির সদস্য। 

প্রার্থীদের তালিকা প্রকাশের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজ ২৩৭ আসনে আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম। এরপর আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন সেই সমস্ত দলের সঙ্গে কথা বলে, যে সমস্ত আসন আমরা ঘোষণা করেনি তারা আসতে পারেন। অথবা আমাদের আসনও আমরা পরিবর্তন করতে পারি, এটা আমরা পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি। একইসঙ্গে আমরা বলতে চাই, এটা আমাদের সম্ভাব্য অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা।’
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমদ, এজেডএম জাহিদ হোসেনসহ সাংগঠনিক সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।
দলীয় পর্যবেক্ষকরা মনে করছেন, কুড়িগ্রাম জেলার চারটি আসনেই দীর্ঘদিন সক্রিয় ও অভিজ্ঞ নেতাদের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় স্থানীয়ভাবে বিএনপি নতুন উদ্দীপনা পেয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park