1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ত্রিশালে নজরুল অডিটরিয়ামে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

ত্রিশালে নজরুল অডিটরিয়ামে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৮১ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত নজরুল অডিটরিয়াম এ আজ (০৪ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী, ২০২৬ উদযাপন এবং ময়মনসিংহ বিভাগে সংস্কৃতির বিকাশে করণীয়” শীর্ষক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মোঃ মাহাবুবুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ, ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের সংসদ সদস্য মাওলানা কামরুল হাসান মিলন এবং ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু।

এছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য, ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোনা জেলার জেলা প্রশাসকবৃন্দ, পুলিশ সুপারবৃন্দ, বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী, এনডিসি।

সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও মানবতার বাণীকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, নজরুলের সাহিত্য, সংগীত ও দর্শন কেবল একটি ঐতিহ্য নয়, বরং বাংলাদেশের সাংস্কৃতিক শক্তির অন্যতম ভিত্তি।

আলোচনায় ২০২৬ সালে জাতীয়ভাবে নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপনকে আরও ব্যাপক ও বর্ণাঢ্য করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের প্রস্তাব উঠে আসে। এর মধ্যে ছিল সাংস্কৃতিক উৎসব, গবেষণা কার্যক্রম জোরদার, শিক্ষা প্রতিষ্ঠানে নজরুল চর্চা বৃদ্ধি, এবং স্থানীয় পর্যায়ে সাংস্কৃতিক সংগঠনগুলোর সক্ষমতা উন্নয়ন।

বিশেষ করে ময়মনসিংহ বিভাগে সংস্কৃতির সার্বিক বিকাশে অবকাঠামো উন্নয়ন, সাংস্কৃতিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, তরুণ শিল্পীদের পৃষ্ঠপোষকতা এবং জেলা ও উপজেলা পর্যায়ে নিয়মিত সাংস্কৃতিক আয়োজন নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, জাতীয় কবির আদর্শ ও চেতনা ধারণ করে একটি প্রগতিশীল, মানবিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ সমাজ গড়ে তোলার লক্ষ্যে সরকার ও সংশ্লিষ্ট সকল মহল সম্মিলিতভাবে কাজ করবে।

সভা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী সফলভাবে উদযাপন এবং ময়মনসিংহ বিভাগে সংস্কৃতির বিকাশে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park