
তাসলিমা রত্না ময়মনসিংহ
ত্রিশাল উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক ধানীখোলা রোডের পৌরসভা অংশে সংস্কার কাজ চলছে। দীর্ঘদিন ধরে অবহেলিত এই রাস্তাটি পৌর এলাকার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় ছিল বলে জানান স্থানীয়রা। বর্তমানে পৌরসভার উদ্যোগে এই রাস্তাটির উন্নয়ন কাজ পুরোদমে চলছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, আবহাওয়া অনুকূলে থাকলে অল্প সময়ের মধ্যেই কাজ সম্পন
ত্রিশাল উপজেলার অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর ক্ষেত্রেও বিভিন্ন সরকারি প্রকল্পের আওতায় সংস্কার ও উন্নয়ন কাজের চেষ্টা চলছে। এ বিষয়ে এক স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা বলেন, ত্রিশালে রাস্তাঘাটের অবস্থা দীর্ঘদিনের অব্যবস্থাপনার ফল। রাতারাতি সব সমস্যার স’মা’ধা’ন সম্ভব নয়, তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। এদিকে স্থানীয় বাসিন্দারা চলমান উন্নয়ন কাজকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত সংস্কার কাজ শেষ করার আহ্বান জানিয়েছেন।