1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ত্রিশালে চাঁদা না দেওয়ায় দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, শাস্তির দাবিতে মানব্বন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

ত্রিশালে চাঁদা না দেওয়ায় দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, শাস্তির দাবিতে মানব্বন্ধন

তাসলিমা রত্না ময়মনসিংহ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ

ময়মনসিংহের ত্রিশাল
উপজেলার বালিপাড়া ইউনিয়নে ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আব্দুস সাত্তার এর নির্দেশে চাঁদা না দেওয়ায় তার ভাতিজা তানভির হাসান এর নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী নিয়ে ১০-১২ টি দোকান থেকে নগদ অর্থ ও মালামাল লুটপাট, ভাঙচুরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানব্বন্ধন করেছে আউলিয়ানগর রেল ষ্টেশনের সাধারণ ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণ। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করেছেন, হাবিবুর রহমান নামের একজন ব্যবসায়ী।
থানার অভিযোগে বিবাদী করা হয়- ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুস সাত্তার (৬৫), তানভির (২৫), তানজিল (২১), তুহিন মিয়া (৪০), আঃ রউফ (৬২), আবুল কালাম (৫৯), বুরহান উদ্দিন (৫৫), সিজান (২৪), সিফাত (২৮), সজিব (২৫), রাকিব (১৯) কে।

ভুক্তভোগী হাবিবুর রহমান জানান, আমি একজন শারীরিক প্রতিবন্ধী এবং দীর্ঘ দিন যাবত সুনামের সহিত আউলিয়ানগর রেল স্টেশন সংলগ্ন কনফেকশনারীর ব্যবসা কওে আসছি। বিবাদীগন প্রায় সময় আমার দোকান হতে বাকিতে মালামাল নিত। আমি প্রতিবন্ধী ও সহজ সরল ও নিরীহ হওয়ায় সঠিক সময়ে টাকা পয়সা নিত না। আমি টাকা ইতে গেলে গালমন্দ ও মারপিট সহ হত্যার হুমকি দিত।
এসমস্ত বিষয় নিয়া বিবাদীগনের সহিত কয়েকদিন পূর্বে আমার বাক বিতন্ডা হইলে সেই আক্রোশে ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুস সাত্তার এর নেতৃত্বে সকল বিবাদীগন ১৫/১০/২০২৫ তারিখ রাত ০৭.৩০ ঘটিকার সময় বেআইনী জনতাবদ্ধে দেশীয় অস্ত্র সয়ে সজ্জিত হইয়া আমার ব্যবসা প্রতিষ্ঠানে অনধিকার প্রবেশ করিয়া ভাংচুর করিয়া অনুমান ১,১০,০০০/-টাকার ক্ষতি সাধন করে।

আমি সহ দোকানে উপস্থিত আমার ছেলে সিয়াম (১৯) বাধা দিতে গেলে ১নং বিবাদীর হুকুমে হত্যার উদ্দেশ্যে ১ হতে ৭নং বিবাদীগন লোহার রড দিয়া এবং অন্যান্য বিবাদীগন দায়ের গাড়া ও কাঠ ও বাশের লাঠি দিয়া পিটাইয়া বেদনা দায়ক নিলা ফুলা জখম করে। ১নং বিবাদী আঃ সাত্তার আমার দোকানের ক্যাশ বাক্সে থাকা নগদ ১,৩৭,০০০/-টাকা নিয়া যায়। আমার ছেলে সিয়াম বাধা দিলে ২নং বিবাদী তানভির তার দুই হাতে গলা চাপিয়া ধরিয়া শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে।
স্থানীয় ব্যবসায়ী ইব্রাহিম মোল্ল্যা, রনি মোল্লা, শফিকুল মোল্লা, লতিফ মোল্লা, হারুন মোল্লা সহ আজিজুল হক মোল্লা আগাইয়া আসিলে তাদেরকেও মারপিট সহ তাদের ৭টি দোকান ভাংচুর শুরু করে এবং চলিয়া যাওয়ার সময় হুমকি দেয় যে, আমাদেরকে ব্যবসা করিতে দিবে না এবং সময় সুযোগমত পাইলে হাত পা কাটিয়া খুন গুম করার হুমকি দিয়া বিবাদীগন চলিয়া যায়।

বিবাদীগন এলাকায় উশৃংঙ্খল ও সমাজ বিরোধী বিভিন্ন কর্মকান্ডের সহিত জড়িত। বিবাদীগন তাদের দেয়া হুমকি মোতাবেক যে কোন সময় আমাদের উপর আক্রমন সহ খুন জখম করিতে পারে।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মোঃ মনসুর আহম্মদ জানান……………………….

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park