1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তারাকান্দায় এমপি মুফতি মুহাম্মদুল্লাহর সংবর্ধনা ও ইফতার আয়োজন ঘিরে চেয়ার-টেবিল ভা"ঙচু"র, নি"ন্দা ও ব্যবস্থা দাবী - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

তারাকান্দায় এমপি মুফতি মুহাম্মদুল্লাহর সংবর্ধনা ও ইফতার আয়োজন ঘিরে চেয়ার-টেবিল ভা”ঙচু”র, নি”ন্দা ও ব্যবস্থা দাবী

তাসলিমা রত্না ময়মনসিংহ
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৫২ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ডাকুয়া ইউনিয়নের হরিয়াঘাই বাজার ঈদগাহ মাঠে এমপি মুফতি মুহাম্মদুল্লাহর আগমন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও ইফতার পার্টির আগে চেয়ার-টেবিল ভা”ঙ”চু’রের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে বলে আয়োজকরা জানিয়েছেন।

আয়োজকদের ভাষ্য, এমপি মুফতি মুহাম্মদুল্লাহর সৌজন্যে তার কর্মী-সমর্থকরা ঈদগাহ মাঠে ইফতার আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন ব্যক্তি এসে চেয়ার-টেবিল ভা”ঙ”চুর করে অনুষ্ঠান প”ণ্ড করার চেষ্টা করে।

আয়োজকদের অভিযোগ, রইস উদ্দিন (৪৫), পিতা- আসির উদ্দিন সরকার এবং আজিজুল হক (৩০), পিতা- মৃত ফজর উদ্দিন, এই দুই ব্যক্তি বিএনপির কর্মী এবং পূর্বের প্রতিহিংসার জেরে ইফতার পার্টি বানচাল করার উদ্দেশ্যে এ ভা”ঙ”চুর চালায়।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আয়োজকরা প্রশাসনের কাছে অভিযুক্তদের বি”রু”দ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা বলেন, একটি ধর্মীয় ও সৌজন্যমূলক আয়োজনকে কেন্দ্র করে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দুঃখজনক।

এ বিষয়ে তারাকান্দা থানার ওসি তানভীর আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, বিস্তারিত এখনো জানি না। তবে তদন্ত করে সঠিকটা জানাবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park