1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঠাকুরগাঁওয়ের কুখ্যাত মোটরসাইকেল চোর আব্দুর রাজ্জাক মারা গেছেন।। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

ঠাকুরগাঁওয়ের কুখ্যাত মোটরসাইকেল চোর আব্দুর রাজ্জাক মারা গেছেন।।

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২৪০ বার পঠিত

মো: রেজাউল করিম, জেলা প্রতিনিধি :ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৬নং ওয়ার্ডের বাসিন্দা ও কুখ্যাত মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা আব্দুর রাজ্জাক (৪০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভরে মারা গেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার পীরগঞ্জ পৌর শহরের মাস্টার মোড় এলাকায় মোটরসাইকেল চুরি করার সময় জনতার হাতে আটক হন রাজ্জাক। উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরে এবং গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রাজ্জাকের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় সেদিনই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে আজ ৩০ মে রোজ শুক্রবার ভোরে রংপুর হাসপাতালে তিনি মারা যান।

পুলিশের ভাষ্যমতে, আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চোর চক্রের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়সহ আশপাশের জেলায় একাধিক মোটরসাইকেল চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। স্থানীয়রা জানায়, রাজ্জাক এক সময় কাউন্সিল ছিলেন, পরে অপরাধী চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন এবং এলাকায় আতঙ্ক ছড়ান।

রাজ্জাকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, আবার কেউ কেউ বলছেন — তিনি যদি ভালো পথে ফিরতে পারতেন, হয়তো এমন পরিণতি এড়ানো যেত। পুলিশ জানিয়েছে, মৃত্যুর বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে এবং ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park