1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফ সীমান্ত থেকে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

টেকনাফ সীমান্ত থেকে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি

শাহিন আলম টেকনাফ
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২৫৫ বার পঠিত

শাহিন আলম টেকনাফ

কক্সবাজার টেকনাফের ঊনচিপ্রাং সীমান্তে বিজিবির অভিযানে ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ উনচিপ্রাং বিওপি’র টহলদল অদ্য ১৩ অক্টোবর ২০২৪ তারিখ ভোরে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, দায়িত্বপূর্ণ বিআরএম-১৭ হতে আনুমানিক ৩ কিঃ মিঃ উত্তর-পূর্ব দিকে খালেরমুখ নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। এ প্রেক্ষিতে বিজিবির উনচিপ্রাং বিওপি’র টহলদল খালেরমুখ এলাকায় গমন করতঃ কয়েকটি উপদলে বিভক্ত হয়ে নাফ নদীর তীরে জঙ্গলের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক ভোর ০৪৫০ ঘটিকায় বিজিবি টহলদল তিনজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে খালেরমুখ হাজির চিংড়ি ঘেরের দিকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তিরা তাদের হাতে থাকা পোটলা ফেলে দ্রুত দৌড়ে পার্শ্ববর্তী গ্রামের ভিতরে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি টহলদল উল্লেখিত স্থানে তল্লাশি চালিয়ে চোরাকারবারীদের ফেলে যাওয়া লুঙ্গি দিয়ে মোড়ানো একটি পোটলার ভিতর হতে ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park