1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফে লবণের ন্যায্যমূল্যের দাবীতে মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

টেকনাফে লবণের ন্যায্যমূল্যের দাবীতে মানববন্ধন

শাহিন আলম টেকনাফ //
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার পঠিত

শাহিন আলম টেকনাফ //

লবণের ন্যায্যমূল্য নিয়ে গুরুতর সংকট তৈরি হয়েছে উপকূলীয় টেকনাফে। মাঠপর্যায়ে উৎপাদিত লবণের দাম উৎপাদন ব্যয়ের অর্ধেকেরও কম হওয়ায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় প্রান্তিক লবণ চাষিরা। এ অবস্থার প্রতিবাদে রোববার (৩০ নভেম্বর) বিকেল ৩টায় টেকনাফ উপজেলা মিলনায়তনের সামনে মানববন্ধন করেন চাষি ও ব্যবসায়ীরা।

মানববন্ধনে অংশ নেওয়া লবণ উৎপাদনকারী সংগঠনের নেতা শফিক মিয়া জানান, বর্তমানে মাঠে মণপ্রতি লবণ বিক্রি হচ্ছে ১২০–১৪০ টাকায়, যেখানে উৎপাদন খরচই পড়ছে ৩০০–৩৫০ টাকা। এতে চাষিরা মারাত্মক লোকসানের মুখে পড়েছেন। তাঁর ভাষায়, ‘প্রতি কেজি লবণের দাম পাচ্ছি মাত্র ৩ থেকে সাড়ে ৩ টাকা। অথচ বাজারে সেই লবণ পরিশোধনের পর বিক্রি হচ্ছে ৪৫ টাকা। মিলমালিকদের সিন্ডিকেটে চাষিরা বঞ্চিত হচ্ছেন।’

চাষিদের অভিযোগ, দেশে পর্যাপ্ত লবণ মজুত থাকা সত্ত্বেও ‘ইন্ডাস্ট্রিয়াল সল্ট’ নামে অতিরিক্ত শিল্প লবণ আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে—যা দেশীয় শিল্পের প্রতি অবিচার।

এ সময় বক্তারা অপ্রয়োজনীয় শিল্প লবণ আমদানি বন্ধ, মাঠপর্যায়ে উৎপাদিত লবণের ন্যায্যমূল্য নির্ধারণ এবং মিলমালিকদের সিন্ডিকেট ভাঙার দাবি জানান। তাঁদের হুঁশিয়ারি—দাবি আদায় না হলে আমরণ অনশনসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

টেকনাফের চাষি রশিদ আহমদ বলেন, ‘এ এলাকার বেশির ভাগ পরিবারই লবণ চাষের ওপর নির্ভরশীল। পাঁচ টাকা দরে লবণ বিক্রি করলে উৎপাদন খরচই ওঠে না। এভাবে চললে চাষ ছেড়ে দিতে বাধ্য হবো।’

শাহপরীরদ্বীপের লবণচাষি রেজাউল করিম বলেন, ‘১০ কানি জমিতে লবণ চাষ করতে গিয়ে সারাদিন রোদে শ্রমিকদের সঙ্গে কাজ করি। উৎপাদন হচ্ছে ভালোই, কিন্তু দাম যে পাওয়া উচিত তা আমরা পাচ্ছি না—আগামী দিনে পাবো কি না, সেটিও অনিশ্চিত।’

চাষি ও ব্যবসায়ীরা জানান, দেশে লবণ উৎপাদন কেন্দ্র মূলত কক্সবাজার ও চট্টগ্রাম। এর মধ্যে প্রায় ৯৫ শতাংশ লবণই আসে কক্সবাজার জেলার টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া, ঈদগাঁও, সদর ও চকরিয়া অঞ্চল থেকে। বাকি ৫ শতাংশ উৎপাদিত হয় চট্টগ্রামের বাঁশখালীতে।

গত মৌসুমে অনুকূল প্রাকৃতিক পরিস্থিতির কারণে দেশেই লবণের চাহিদা মিটে গেছে এবং এখনো মজুত রয়েছে প্রায় ২ লাখ ২২ হাজার মেট্রিক টন। চলতি মৌসুমেও উৎপাদন ভালো থাকলেও মাঠপর্যায়ে দাম কমে গেছে আশঙ্কাজনকভাবে। স্থানীয়ভাবে এখন প্রতি মণ লবণ বিক্রি হচ্ছে ২০০–২২০ টাকায়, যেখানে উৎপাদন খরচই ৩০০–৩৫০ টাকা।

বিসিকের হিসেবে গত মৌসুমে ৬৮ হাজার ৫০৫ একর জমিতে লবণ উৎপাদিত হয়েছিল ২৫ লাখ ২৮ হাজার মেট্রিক টন, যা ৬৩ বছরে সর্বোচ্চ। চলতি মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৬ লাখ ১০ হাজার মেট্রিক টন।

মানববন্ধনে রশিদ আহমেদ, লবণ ব্যবসায়ী নরুল আমিন চৌধুরী, বেলাল উদ্দিনসহ বিভিন্ন এলাকার চাষি ও ব্যবসায়ীরা বক্তব্য দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park