1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফে বিজিবির নজরদারি ১৭১ জন রোহিঙ্গার অবৈধ চলাচল রোধ, ক্যাম্পে ফেরত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

টেকনাফে বিজিবির নজরদারি ১৭১ জন রোহিঙ্গার অবৈধ চলাচল রোধ, ক্যাম্পে ফেরত

শাহিন আলম টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৯২ বার পঠিত

টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)‘র কঠোর নজরদারিতে ১৭১ জন রোহিঙ্গা (FDMN) সদস্যের ক্যাম্পের বাইরে অবৈধ চলাচল রোধ করে নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) নিয়মিতভাবে দায়িত্ব পালন করে আসছে। সম্প্রতি দেখা যাচ্ছে, টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের সদস্যরা নানা অজুহাতে ক্যাম্পের বাইরে বের হয়ে স্থানীয় এলাকায় ঘোরাফেরা করছে। এতে সামাজিক ও নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে।

এই প্রেক্ষিতে আজ (০৭ অক্টোবর ২০২৫) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির দমদমিয়া চেকপোস্টে কঠোর তল্লাশি কার্যক্রম পরিচালনা করে এবং নাইট্যংপাড়া এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে টেকনাফ থেকে কক্সবাজারগামী ২০টি সিএনজি, ১৭টি মাহিন্দ্র ও ২৫টি অটোরিকশা তল্লাশি চালায়। তল্লাশির সময় মোট ১৭১ জন রোহিঙ্গা সদস্য (পুরুষ ৮৮, নারী ৫০ ও শিশু ৩৩ জন)-কে আটক করে তাদের পরিচয় যাচাই শেষে মুচলেকা গ্রহণের পর সংশ্লিষ্ট ক্যাম্পের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি জানায়, রোহিঙ্গাদের অননুমোদিত চলাচল রোধে ভবিষ্যতে আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান জোরদার করা হবে।

টেকনাফ ব্যাটালিয় ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, ক্যাম্পভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থা বিঘ্নিত না হয় সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক। সীমান্ত নিরাপত্তা ও জননিরাপত্তা রক্ষায় আমাদের নজরদারি আরও বাড়ানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park