
শাহিন আলম টেকনাফ //
কক্সবাজারের টেকনাফের নাফ নদী সীমান্তে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫০,০০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোরে (০৬ ডিসেম্বর ২০২৫) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। বিজিবি জানায়, মায়ানমারের মংডু এলাকা থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে ঢোকার গোপন তথ্যের ভিত্তিতে নাজিরপাড়া বিওপি এলাকার নতুন সুইচ গেট ও কেওড়া জঙ্গলে বিশেষ অভিযান চালানো হয়। ভোর ৫টার দিকে মাদক কারবারিদের সন্দেহজনক তৎপরতা দেখে বিজিবি চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যায়। পরে দীর্ঘ তল্লাশির মাধ্যমে কাদা-মাটির নিচে লুকানো অবস্থায় ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, “সীমান্ত সুরক্ষা, মানব ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। জনগণের আস্থা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। উদ্ধারকৃত ইয়াবা আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।