1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফে অপহৃত উদ্ধার, ‘অপহরণকারী’ গ্রেপ্তার - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

টেকনাফে অপহৃত উদ্ধার, ‘অপহরণকারী’ গ্রেপ্তার

টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮২ বার পঠিত

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার ‘চিহ্নিত অপহরণকারী’ রুবেলের আস্তানায় বিশেষ অভিযান চালিয়ে এক ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের মূল হোতা মো. রুবেলকেও (২৫) গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার মো. রুবেল টেকনাফে সদর ইউনিয়নের গোদারবিল ৬নং ওয়ার্ড এলাকার বাসিন্দার মোহাম্মদ হাকিমের ছেলে। উদ্ধার হওয়া ভিকটিম টেকনাফ সাবরাং ইউনিয়নের দক্ষিণ গোলারপাড়া ৬ নং ওয়ার্ড এলাকার বাসিন্দার নাছির আহমদের ছেলে আব্দুল মান্নান (২৫)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৫টায় টেকনাফ মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বিষয়টি নিশ্চিত করেন।

ওসি বলেন, সোমবার সন্ধ্যায় টেকনাফ মডেল থানায় অপহৃতের বোন লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর পুলিশের একটি দল অপহৃতকে উদ্ধারে কার্যক্রম পরিচালনা করে। ঘটনাস্থল থেকে অপহরণকারীদের মূলহোতা রুবেলকে গ্রেপ্তার করা হয় এবং অভিযান চলাকালীন পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের ৪/৫ জন সদস্য পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

উদ্ধার ভিকটিমের বরাতে ওসি জানান, অপহরণকারীরা ভিকটিমকে অপহরণ করে পরিবারের নিকট মুক্তিপণ বাবদ ৫০ হাজার টাকা দাবি করেছিল। এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, রুবেল চিহ্নিত অপহরণকারী দলের সক্রিয় সদস্য। তার নেতৃত্বে একাধিক সহযোগী রয়েছে। তারা টেকনাফের বিভিন্ন স্থানে ঘুরতে আসা কিংবা কাজের সন্ধানে আসা সাধারণ মানুষকে মোটরসাইকেল ও টমটম (ইজি বাইক) ব্যবহার করে অপহরণ করে থাকে। পরে ভুক্তভোগীদের জিম্মি করে পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park