1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টাঙ্গাইলে উৎসাহ-উদ্দীপনায় বিজয় দিবস উদযাপিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

টাঙ্গাইলে উৎসাহ-উদ্দীপনায় বিজয় দিবস উদযাপিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ বার পঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলে বিপুল উৎসাহ-উদ্দীপনায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে জেলা সদরের জনসেবা চত্বরের সামনে ৩১ বার তাপধ্বনি ও শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক শরীফা হক শ্রদ্ধাঞ্জলি নিবেদর করেন। এরপর পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী শামসুনাহার স্বপা ও টাঙ্গাইল প্রেসক্লাব, টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন এবং সর্বস্তরের জনতা শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

অন্যদিকে, টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানের স্মৃতিস্তম্ভে একে একে জেলা বিএনপি, টাঙ্গাইল পৌরসভা, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি, টাঙ্গাইল নারী কল্যাণ উদ্যাক্তা ফোরাম সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কিতিক সংগঠন এবং ব্যক্তি পর্যায়েও শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া করা হয়।

এদিন সকাল ৯ টায় শহীদ মারুফ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে শরীর চর্চ্চা প্রদর্শন ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। এ সময় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু কর্মসূচিগুলোতে অংশ নেন। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষ আলোচনা সভা, মধ্যাহ্নভোজ, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park