1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের দায়ে বালু ট্রাক ড্রাইভারকে ৫০ হাজার টাকা অর্থদন্ড - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা

ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের দায়ে বালু ট্রাক ড্রাইভারকে ৫০ হাজার টাকা অর্থদন্ড

এসডি সোহেল
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১১৭ বার পঠিত

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,

শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে ট্রাকভর্তি বালু জব্দ সহ সবুজ মিয়া (৪০) নামের এক ট্রাক ড্রাইভারকে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩০এপ্রিল) দুপুরে এই দণ্ডাদেশ প্রদান করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্যাট মো. আশরাফুল আলম রাসেল। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে,বুধবার ভোরে গোপনে সংবাদ পেয়ে ঝিনাইগাতী উপজেলা সদরে অবৈধ বালুভর্তি একটি ট্রাক ড্রাইভার সহ আটক করে।পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০-৪ ধারা লঙ্গনে একই আইনের ১৫ এর (১) অপরাধে অপরাধী হওয়ায় সবুজ মিয়া নামের এক ট্রাক ড্রাইভারকে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্যাট মো. আশরাফুল আলম রাসেল। দন্ডপ্রাপ্ত ট্রাকড্রাইভার সবুজ মিয়া জেলার সদর উপজেলার সাতপাকিয়া এলাকার আব্দুল আজিজের ছেলে।এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্যাট মো. আশরাফুল আলম রাসেল সত্যতা নিশ্চিত করে জানান,জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park