1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঝিকরগাছায় ইটভাটা মালিক-শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

ঝিকরগাছায় ইটভাটা মালিক-শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

মোঃ আজাদ হোসেন, স্টাফ রিপোর্টার (যশোর):
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

মোঃ আজাদ হোসেন, স্টাফ রিপোর্টার (যশোর):

মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃক সম্প্রতি এক প্রজ্ঞাপনে ৭মার্চের মধ্যে দেশের সকল অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে যশোরের ঝিকরগাছা উপজেলার ইটভাটা মালিক-শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। একই সাথে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যেমে মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
মঙ্গলবার (০৪ মার্চ) সকাল ১১:00টার সময় স্থানীয় বদরুদ্দীন মুসলিম হাইস্কুলের মাঠে উপজেলার ১৮টি ইটভাটার মালিক-শ্রমিকরা একত্রিত হয়ে মহামান্য হাইকোর্টের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে বিক্ষোভ মিছিল সহকারে উপজেলা পরিষদ চত্ত্বরে সমাবেশের নেতৃত্ব দেন উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি, বিশ্বাস ব্রিকসের প্রোপ্রাইটর আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক, সাধারন সম্পাদক ও স্টার ব্রিকসের প্রোপ্রাইটর মোঃ আব্দুস সালাম। এসময় তাদের সাথে উপস্থিত ছিলেন, নাভারন কুন্দিপুরের হিরা ব্রিকস, শংকরপুরের জয়েন্ট ব্রিকস, নিউ শাপলা ব্রিকস, সুপিয়া ব্রিকস, তাহের ব্রিকস, রানী ব্রিকস, কিং ব্রিকস, মজনু ব্রিকস, আর.কে ব্রিকস, নাভার ব্রিকস, সেলিম ব্রিকস, এফ.কে ব্রিকস, নিউ টাটা ব্রিকস, গোল্ড ব্রিক্সের মালিক ও সহস্রাধিক শ্রমিকবৃন্দ।
উল্লেখ্য মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ এর রীট পিটিশন নং-১৩৭০৫/২০২২ এর পরিপ্রেক্ষিতে গত ২৯/০১/২০২৫ খ্রি. তারিখে প্রদত্ত আদেশ ও ২৪/০২/২০২৫ খ্রি. তারিখের নির্দেশনায় ২৫/০২/২০২৫ইং তারিখে খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের বিপক্ষে বা সরকারি আইনের বিপক্ষে অবস্থান নিয়েছেন অবৈধ ইটভাটা মালিক-শ্রমিকবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park