1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫” উদ্‌যাপনে ময়মনসিংহে প্রতীকী কফিন মিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫” উদ্‌যাপনে ময়মনসিংহে প্রতীকী কফিন মিছিল

তাসলিমা রত্না ময়মনসিংহ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৬৩ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ

“জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫” উপলক্ষে এক ব্যতিক্রমধর্মী প্রতীকী কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৭ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই মিছিল শেষ হয়। এতে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র সংগঠন, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই প্রতীকী কফিন মিছিলের মধ্য দিয়ে একদিকে যেমন ইতিহাসের বীর শহীদদের স্মরণ করা হয়েছে, তেমনি স্বৈরাচার, নিপীড়ন ও অগণতান্ত্রিক অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদও জানানো হয়েছে। বক্তারা বলেন, “জুলাই মাস বাংলাদেশের গণজাগরণের প্রতীক। এই মাসেই দেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়েছিল। শহীদদের আত্মত্যাগ ইতিহাসের এক গৌরবময় অধ্যায়।”

মিছিলে অংশগ্রহণকারীরা কালো ব্যাজ ধারণ করেন এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। বক্তব্যে বক্তারা নতুন প্রজন্মকে ইতিহাস জানা ও গণতন্ত্র রক্ষায় সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।

পুরো কর্মসূচিকে ঘিরে শহরে ছিল অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আয়োজকরা জানান, “জুলাই পুনর্জাগরণ” উপলক্ষে আগামীদিনগুলোতেও থাকবে আলোচনা সভা, প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park