1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ভালুকায় জামায়াতের গণ-মিছিল অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ভালুকায় জামায়াতের গণ-মিছিল অনুষ্ঠিত

মোঃ সোহাগ হোসেন স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৭৩ বার পঠিত

মোঃ সোহাগ হোসেন
স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ

ঐতিহাসিক ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্র্যালী ও শান্তিপূর্ণ গণ-মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আাজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ০৪:৩০ টার সময় ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ হইতে র‍্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে,
এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভালুকা উপজেলা শাখার শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন
গণ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা ২৪ সালের জুলাই মাসের সংগঠিত গণজাগরণের শহীদদের আত্মত্যাগ কে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের জনগণ যে বিজয় অর্জন করেছিল তা জাতীয় ইতিহাসে এক গৌরবম অধ্যায় চিহ্নিত হয়ে থাকবে,
এ দিবস পালনের মধ্য দিয়ে দেশের জনগণ চেতনায় গণতন্ত্র ইনসাফ এবং সামাজিক ন্যায়বিচারের মূল মূল্যবোধকে জাগ্রত রাখার আহ্বান জানানো হয়েছে।
জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখার আমির, মোঃ সাইফ উল্লাহ পাঠান ফজলু, বলেন জুলাই মাসের এই ঐতিহাসিক গণঅভ্যুত্থান ছিল ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার পথে এক গুরুত্বপূর্ণ এক মাইল ফলক। শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে সেই লক্ষ্যে কাজ করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park