1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ভালুকায় আলহাজ্ব হাতেম খানের নেতৃত্বে বিজয় মিছিল অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ভালুকায় আলহাজ্ব হাতেম খানের নেতৃত্বে বিজয় মিছিল অনুষ্ঠিত

মোঃ সোহাগ হোসেন স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৭৭ বার পঠিত

মোঃ সোহাগ হোসেন
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট, স্বৈরাচার হাসিনা সরকার পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল করেছে ভালুকা পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত সদস্য ও পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খানের নেতৃত্বে একটি মিছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সহ পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, আলহাজ্ব হাতেম খান, এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, আবু তাহের ফকির, জহির রায়হান, স্বপন বনিক, সদস্য আমান উল্লাহ তাজুন, পৌর মহিলা দলের সভাপতি গোলাপী আক্তার, ১নং ওয়ার্ড এর কাউন্সিলর ও পৌর বিএনপির সম্মানিত সদস্য মাহবুব আলম সিদ্দিকী (দুলু) বিএনপি নেতা মোঃ ফজলুল হক, পৌর মৎসজীবী দলের আহবায়ক মোঃ আমিনুল ইসলাম খান, সদস্য সচিব আসাদুজ্জামান জনি প্রমুখ। এছাড়াও এসময় পৌর বিএনপির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park