1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের কারামুক্তিতে এতিম শিশুদের নিয়ে মধ্যাহ্নভোজ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের কারামুক্তিতে এতিম শিশুদের নিয়ে মধ্যাহ্নভোজ

মো ইয়াকুব আলী তালুকদার স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২৭৯ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার

আজ ৩০ মে শুক্রবার,,,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক আমীর, মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের কারামুক্তিতে শুকরিয়া আদায়ের লক্ষ্যে দোয়া মাহফিল ও এতিম শিশুদের সঙ্গে মধ্যাহ্নভোজের আয়োজন করে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত। আজ শুক্রবার দুপুরে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় দোয়া মাহফিল শেষে এতিম শিশুদের সঙ্গে মধ্যাহ্নভোজ করেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর শিক্ষাবিদ আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ মহানগরী মজলিসে শূরা ও কর্মপরিষদের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park