1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জামায়াতে ইসলামী বাগালী ইউনিয়ন শাখার যুব বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

জামায়াতে ইসলামী বাগালী ইউনিয়ন শাখার যুব বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত।

আতাউর রহমান তুহিন, কয়রা খুলনা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

আতাউর রহমান তুহিন, কয়রা খুলনা প্রতিনিধি:
খুলনার কয়রায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগালী ইউনিয়ন শাখার যুব বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ইং ২৯ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৩:৩০ ঘটিকায় ঘুগরাকাটি বাজার সংলগ্নে একটি জাঁকজমক পূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে অধ্যাপক মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী জননেতা মাওলানা আবুল কালাম আজাদ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা মাওলানা মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ সেক্রেটারী (যুব বিভাগ) বাংলাদেশের জামায়াতে ইসলামী খুলনা জেলা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগালী ইউনিয়ন মাওলানা মোঃ রফিকুল ইসলাম, সভাপতি (যুব বিভাগ) বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা হাফেজ মোঃ জাহাঙ্গীর আলম, সেক্রেটারী বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগালী ইউনিয়ন হাফেজ মোঃ আব্দুল হামিদ, সভাপতি (যুব বিভাগ) বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাদী ইউনিয়ন মোঃ মেহেদী হাসান রাসেল। এছাড়াও বিভিন্ন সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আবুল কালাম আজাদ বলেন – ছাত্র জনতার আন্দোলনের এই সুফলকে ধরে রাখার জন্য আমাদের সতর্ক থাকতে হবে। বাংলাদেশে কোন স্বৈরশ্বাসককে আর ক্ষমতা দেওয়া হবে না এবং ইতিপূর্বে যারা ছাত্র জনতা সহ বিভিন্ন দলের কর্মীদের হত্যা করেছিলো প্রত্যেকের বিচার এই বাংলার মাঠিতে হবে ইনশাআল্লাহ। এ ছাড়াও অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডঃ মোঃ ইউনুসের নিকট রাষ্ট্র সংস্কারের দাবি জানায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park