1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জাফলংয়ে অবৈধভাবে বালু পাথর উত্তোলনে ধ্বংস মসজিদ,সামাজিক কবরস্থান, বসতবাড়ি ও ফসলি জমি - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

জাফলংয়ে অবৈধভাবে বালু পাথর উত্তোলনে ধ্বংস মসজিদ,সামাজিক কবরস্থান, বসতবাড়ি ও ফসলি জমি

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের লাখেরপাড় আসামপাড়া কোয়ারিতে পরিনত হয়েছে। প্রশাসনের নীরব ভুমিকায় দিনদুপুরে চলছে অবৈধভাবে বালু পাথর উত্তোলন, ভয়ে মুখ খুলছেন না স্থানীয় বাসিন্দারা।
আজ সরেজমিন গিয়ে দেখা যায়, জাফলং লাখের পাড় আসামপাড়া সামাজিক কবরস্থান, মসজিদ, ঘরবাড়ি,ফসলি জমি ফেলুডার ও বোমা মেশিন দিয়ে দিনদুপুরে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন করে আসছে মৃত আব্দুছ সাত্তারের ছেলে আব্দুল মুতালেব ও হাসমত আলীর ছেলে সাজু গং। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়কজনের কাছ থেকে জানা যায়, বালু পাথর উত্তোলনের জন্য ২১ লক্ষ টাকায় মুতালেব গং একটি বাড়িও কিনেন। বসত বাড়িটি বালু পাথর উত্তোলনের ফলে বর্তমানে ঝুলন্ত অবস্থায় রয়েছে। উক্ত এলাকা ঘুরে দেখা যায়, বেশ কয়েকটি জায়গায় অবৈধভাবে দিনে রাতে অবাধে ফেলুডার ও বোমা মেশিন দিয়ে বাড়ি ঘর, ফসলি জমি ধ্বংস করে অবৈধভাবে বালু পাথর উত্তোলন করছে স্থানীয় প্রভাবশালী লাঠিয়াল বাহিনী। যার ফলে হুমকির মুখে রয়েছে পুরো এলাকা। এক গাড়ি (১২৫ ফুট) বালু কত করে বিক্রি করা হয় সাইডে দায়িত্বে থাকা একজনের কাছে জানতে চাইলে তিনি বলেন প্রতি গাড়ি বালু ৮ হাজার টাকা করে বিক্রি করছেন তারা। বিশেষ সুত্রে জানা যায়, সেখানে অনেক জায়গা সরকারি বন্দোবস্ত রয়েছে। যা বালু পাথর উত্তোলন করে ধ্বংস করা হচ্ছে। এদিকে প্রশাসনের নীরবতা নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে মুতালেবের কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা আমার সম্পতি রেকর্ডীয় জায়গা, আমি সরকারবাদি মামলা খেলতেছি আমি সরকার থেকে রায় পাইছি, সবাই খাইতেছে আমি ও এর উসিলায় আমি সাত থেকে আট শতক জায়গা খাইছি, বাকি গর্তটা হাসমতের ছেলে সাজু খেয়েছে।

জাফলং বিট অফিসার তানজিল হোসেন বলেন মুতালেব সহ বেশ কয়েকজনের নামে অভিযোগ রয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর কাছে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে মামলা আছে। আইনী ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park