1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল গোয়াইনঘাট শাখার সভাপতি হক, সাধারণ সম্পাদক মদরিছ আলি: বিভিন্ন মহলের অভিনন্দন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল গোয়াইনঘাট শাখার সভাপতি হক, সাধারণ সম্পাদক মদরিছ আলি: বিভিন্ন মহলের অভিনন্দন

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল গোয়াইনঘাট উপজেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। সিলেট জেলা কমিটি থেকে এটি অনুমোদিত হয়ে এসেছে। কমিটি অনুমোদনে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিলেট জেলা কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শামীম আহমদ হেলালী ও সাধারণ সম্পাদক শামীম সিদ্দিকী।

উপজেলা মুক্তিযোদ্ধা দলের কমিটিতে এম এ হক-কে সভাপতি, মদরিছ আলী-কে সাধারণ সম্পাদক ও এডভোকেট আতিকুর রহমান-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি এম এ হক বলেন, মুক্তিযোদ্ধা দলের গোয়াইনঘাট উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আশা করছি, এর মাধ্যমে আমরা আমাদের কাজের পরিধি আরও বড় করতে পারব এবং নিজেরা আরও সুসংগঠিতভাবে কাজ করতে পারব। উপজেলার বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও পালন করার পাশাপাশি কেন্দ্র থেকে যখন যে নির্দেশনা আসবে, সেই নির্দেশনা বাস্তবায়ন করতে আমরা কাজ করে যাব।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন সভাপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।  একজন সৎ দক্ষ ও যোগ্য ব্যক্তিকে উপজেলার মুক্তিযোদ্ধা দলের সভাপতি নির্বাচিত হওয়ায় তিনি তার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিবেন এমনটা আশাবাদী। নতুন পদে এই উপজেলার সবাইকে নিয়ে আন্তরিকতা  ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে কাজ করবেন এবং দলীয় নির্দেশনায় দলের সম্মান বৃদ্ধিতে ভূমিকা রাখবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park