1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাটে সংখ্যালঘুদের ওপর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

জয়পুরহাটে সংখ্যালঘুদের ওপর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মোঃ আল আমিন  জয়পুরহাট জেলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৫৪ বার পঠিত

মোঃ আল আমিন 
জয়পুরহাট জেলা প্রতিনিধি।

জয়পুরহাটে সম্প্রতিসভায় প্রসাশন ও নেতৃবৃন্দ ,বিজিবির সম্প্রীতিসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ আগস্ট ২০২৪) বিকেলে ধলাহার আইডিয়াল কলেজ মাঠে এ সভার আয়োজন করা হয়। পরে সীমান্তবর্তী স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা সামগ্রী, দরিদ্র ও অসহায়দের মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

বিজিবির পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হামিদ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিজিবি রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান।

এসময় জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ, পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা, কেশবপুর রাধাগোবিন্দ মন্দির কমিটির সভাপতি নবীন চন্দ্র রায়, আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন, ধলাহার ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হোসেন, ছাত্র সমাজের প্রতিনিধি জুয়েল হোসেন, মুকিত হোসেন ও আগাইর মন্দিরের পুরোহিত নরেন্দ্র চন্দ্র সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান বলেন, আপনারা কোনো ধরণের গুজবে কান দিবেন না। জয়পুরহাটে এখন পর্যন্ত সংখ্যালঘুদের ওপর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আপনাদের জানমাল রক্ষায় ও সাহস জোগাতে বিজিবি সদস্যরা প্রস্তুত রয়েছে।

 শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা সামগ্রী, সাতজনকে সেলাই মেশিন ও সাতজন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

এছাড়াও তিনটি মন্দির সংস্কারের জন্য ৩০ হাজার ও একটি মাদরাসায় ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park