1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যেগে দিন ব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির জনগণের ভালোবাসা নিয়ে এগুতে চান চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশী  ​লোকনাথপুর ডিএস আদর্শ দাখিল মাদ্রাসায় অগ্নিনির্বাপণ সচেতনতায় শিক্ষার্থীদের বর্ণাঢ্য র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা, রয়টার্স

জয়পুরহাটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যেগে দিন ব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

আল আমিন
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ৬৩ বার পঠিত


মোঃ আল-আমিন 

জয়পুরহাট প্রতিনিধি।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে দিন ব্যাপী এক গুরুত্বপূর্ণ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে আজ ১৮ জানুয়ারী শনিবার জয়পুরহাট আব্বাস আলী খান মিলনায়তনে দিন ব্যাপী এক গুরুত্বপূর্ণ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

জয়পুরহাটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি এডভোকেট মামুনুর রশিদ এর সভাপতিত্বে ও সেক্রেটারী এডভোকেট আসলাম হোসেন এর সঞ্চালনায় উক্ত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসাবে আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর হোসাইন,কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ নূরুল আমীন।

এ ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতে  প্রসিকিউটর (পিপি) এ্যাড, শাহানুর রহমান শাহীন,জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম তালুকদার তরুণ প্রমুখ

বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত শ্রমিকদের কোনো অধিকার বাস্তবায়ন করা হয়নি। আমরা দেখেছি বিভিন্ন সংগঠন শ্রমিকদের কথা বলে আন্দোলন করেছে। কিন্তু তারা শ্রমিকদের কোনো অধিকার বাস্তবায়ন করতে পারেনি। শ্রমিকদের ব্যবহার করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে। তাই শ্রমিকদের ভাগ্য পরিবর্তন করতে হলে ইসলামিক আইন বাস্তবায়ন করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park