1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাটে পাঁচবিবির নিহত সহ সকল শহীদের জন্য  দোয়া মাহফিল অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

জয়পুরহাটে পাঁচবিবির নিহত সহ সকল শহীদের জন্য  দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ আল আমিন  জয়পুরহাট জেলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৭১ বার পঠিত

মোঃ আল আমিন 
জয়পুরহাট জেলা প্রতিনিধি।

পাঁচবিবির আয়মা রসূলপুর  ইউনিয়নের ৯নং ওর্য়াড জামায়াতে ইসলামীর উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সহ সকল শহীদের জন্য  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

২৩ আগষ্ট শুক্রবার বৈকাল ৫.০০ টায় পাঁচবিবি উপজেলার আয়মা রসূলপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে রসূলপুর উচ্চবিদ্যালয় মাঠে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সহ সকল শহীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।।

ওয়ার্ড সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারী  আজাদুল ইসলামের  সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা পেশ করেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মজলুম জননেতা ডাঃ মোঃ সুজাউল করিম।

বিশেষ অতিথি হিসাবে আলোচনা পেশ করেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর  সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার)

আরও বক্তব্য রাখেন আয়মা রসূলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ আহসান হাবিব, ইউনিয়ন সেক্রেটারী মোঃ আহাম্মদ আলী, ইউনিয়ন শ্রমিক নেতা নূহ নাজিউল হক।  ইউনিয়নের বাইতুলমাল সেক্রেটারী ফারজুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।  

প্রধান অতিথি ডাক্তার মোঃ সুজাউল করিম বলেন – ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এদেশের দ্বিতীয় স্বাধীনতা বৃথা যেতে দেওয়া হবেনা।। তিনি ঘুষ দূর্ণীতিমুক্ত মানুষের মৌলিক অধিকার ও নিরাপদ বসবাসের নিশ্চয়তা বিধানে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে শরিক হওয়ার আহবান জানান।তিনি আরও বলেন বলেন-

‘যারা আন্দোলনে নিহত হয়েছেন তাদের সঠিক তালিকা দ্রুত প্রকাশ করতে হবে এবং সেই সাথে নিহতদের পরিবারকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যাবস্থা করতে হবে। তাদের এই আত্মত্যাগ আমরা কোনোভাবেই বৃথা যেতে দেব না।

উপজেলা সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তার বলেন ছাত্রজনতার আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনায় আল্লাহ্‌র কাছে হাত তুলে দোয়া করছি মহান আল্লাহ রাব্বুল আলামীন তাদেরকে ক্ষমা করুন তাদের সকল নেক আমল কবুল করুন এবং তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। তিনি উপস্থিত সবাইকে ইসলামী আন্দোলনের কাজকে বেগবান করার জন্য একসাথে ঐকবদ্ধভাবে কাজ করার জন্য উদাত্ত আহবান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park