1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাটে নিহত বিশালের পরিবারকে বিজিবির ৩ লক্ষ টাকা অনুদান প্রদান। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

জয়পুরহাটে নিহত বিশালের পরিবারকে বিজিবির ৩ লক্ষ টাকা অনুদান প্রদান।

মোঃ আল আমিন  জয়পুরহাট জেলা প্রতিনিধি 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ২৬৯ বার পঠিত

মোঃ আল আমিন 

জয়পুরহাট জেলা প্রতিনিধি 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জয়পুরহাটে গত ৪ আগস্ট নিহত বিশালের পরিবারকে আজ সোমবার তিন লাখ টাকা অনুদান প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( ২০ বিজিব) জয়পুরহাট ব্যাটালিয়ন ।

অনুদান প্রদান ও পরিবারের সঙ্গে দেখা করতে নিহত নজিবুল সরকার বিশালের বাড়ি পাঁচবিবি উপজেলার ধরন্জী ইউনিয়নের রতনপুর গ্রামে যান বিজিবির সদস্যরা। নিহত বিশালের পরিবারকে সান্তনা দেওয়ার পাশাপাশি যে কোন প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করে বিজিব । এ সময় নিহত বিশালের বাবা-মায়ের হাতে বিজিবি মহাপরিচালকের পক্ষ থেকে তিন লাখ টাকা অনুদান তুলে দেন বিজিবি উত্তর পশ্চিম রিজিয়নের রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান। তিনি বলেন, জন সাধারণের জানমাল রক্ষায় বিজিবি সদস্যরা সব সময় জনগণের পাশেই থাকবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২০ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল নাহিদ, পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেকুন্নাহার শিখা, ধরন্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী ও বিজিবির বিভিন্ন পর্যায়ের সদস্যরা । বিজিবির পক্ষ থেকে চাল, ডাল, তেল, লবনসহ অন্যান্য খাদ্য সামগ্রীও প্রদান করা হয়।

উল্লেখ, গত ৪ আগস্ট জয়পুরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুষ্কৃতকারীদের হামলায় নিহত হন বিশাল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park