
ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটে ইউ এস বাংলা ডিজিটাল চক্ষু হাসপাতাল এর শুভ উদ্বোধন করা হয়েছে। ১লা মে জেলার র্যাব ক্যাম্পের সামনে এ চক্ষু হাসপাতাল উদ্বোধন করেন হাসপাতালের ব্যবস্হাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আরিফুজ্জামান (আরিফ) প্রধান পৃষ্ঠ পোষক ইঞ্জিনিয়ার মোঃ আরিফুজ্জামান (আরিফ) বলেন সাধারণ মানুষের ভালো মানের সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ হাসপাতাল চালু করা হয়েছে। দক্ষ চিকিৎসক এবং ডিজিটাল পদ্ধতিতে,আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেবা প্রদান করা হবে।তিনি আরও বলেন একটু ভুল চিকিৎসা অন্ধত্বের কারন হতে পারে।তাই আমরা ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সঠিক রোগ নির্ণয় করে চিকিৎসা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। উদ্বোধন অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার রহমান।বিশেষ অতিথি জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাছুদ রানা প্রদান,
উপস্থিত ছিলেন জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর মোঃ মহিউদ্দীন,
জিয়া পরিষদের জয়পুরহাট জেলা সভাপতি আনিছুর রহমান,
জেলা বিএনপির মহিলা দলের সাধারন সম্পাদক জাহেদা কামাল,
ডাঃ আসিফ হোসাইন পরিচালক ইউ এস বাংলা ডিজিটাল চক্ষু হাসপাতালসহ অনেকেই উপস্থিত ছিলেন।