1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাটের ২য় শহীদ মোহতাসিন হাসান ফাহিমের পরিবারের পাশে জয়পুরহাট ও দিনাজপুর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

জয়পুরহাটের ২য় শহীদ মোহতাসিন হাসান ফাহিমের পরিবারের পাশে জয়পুরহাট ও দিনাজপুর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ

মোঃ আল আমিন  জয়পুরহাট জেলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ২২৩ বার পঠিত

মোঃ আল আমিন 
জয়পুরহাট জেলা প্রতিনিধি।

আজ সোমবার (১৯ আগস্ট) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মোহতাসিন হাসান ফাহিম এর পরিবারের সাথে সাক্ষৎ করে আমীরে জামায়াতের পক্ষ থেকে নগদ ১ লক্ষ টাকা প্রদান করেছেন জয়পুরহাট ও দিনাজপুর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ এবং কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও দিনাজপুর জেলা দক্ষিনের আমীর আনোয়ারুল ইসলাম। 

তাঁরা শহীদ পরিবারের প্রতি সহমর্মিতা জানান ও আমীরে জামায়াতের পক্ষ থেকে নগদ এক লক্ষ টাকা প্রদান করেন।

 শহীদ মোহতাসিন হাসান ফাহিমের কবরের পাশে দ্বাঁরিয়ে উপস্থিত সবাইকে সাথে নিয়ে মহান আল্লাহর নিকট হাত তুলে দোয়া করেন। মহান আল্লাহ যেন তাঁকে শহীদ হিসাবে কবুল করে জান্নাতের মেহমান বানিয়ে নেয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল,দিনাজপুর জেলা দক্ষিনের নায়েবে আমির খমোহাদ্দিস ডঃ মোঃ এনামুল হক,দিনাজপুর জেলা দক্ষিন সেক্রেটারী সাইদুল ইসলাম সৈকত,সহকারী সেক্রেটারী হাফিজুল ইসলাম,জেলা প্রকাশনা সম্পাদক আবুল কালাম আযাদ,পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, ছাত্রশিবিরের জয়পুরহাট জেলা সভাপতি মোঃ জুয়েল হোসেন,সেক্রেটারী তারেক হোসেন,দিনাজপুর জেলা দক্ষিনের ছাত্রশিবিরে সেক্রেটারী সাজিদুর রহমার সাজু,পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম,হাকিমপুর থানা আমীর আমিনুল ইসলাম,সেক্রেটারী 

জাহিদুল ইসলাম,পাঁচবিবি উপজেলা নায়েবে আমীর মোঃ শফিকুল ইসলাম মাষ্টার, পাঁচবিবি উপজেলা সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার),সহকারী সেক্রেটারী আবু রায়হান, হাকিমপুর থানা দক্ষিনের সভাপতি আলহাজ হোসাইন,সেক্রেটারী বায়োজিদ হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন-মোহতাসিন হাসান ফাহিম কে আল্লাহ তায়ালা যেন শহীদের মর্যাদা দান করুন। তার আত্মত্যাগ আমাদের নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে,এই জালেম সরকারের পতন হয়েছে। আমরা এই শহীদের পরিবারে আজীবন সাথে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ।

নেতৃবৃন্দ বলেন- মোহতাসিন হাসান ফাহিম সহ কোটা সংস্কার আন্দোলনে সকল হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানান। 

শহীদ মোহতাসিন হাসান ফাহিম পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের পূর্ব রামচন্দ্রপু গ্রামের আব্দুল খালেক মন্ডলের  ছেলে। তিনি পাঁচ আগষ্ট সকালে বৈষম্যবিরোধী আন্দোলনে হিলিতে আগুনে পুরে নিহত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park