1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাটের পাঁচবিবিতে সাপের কামড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

জয়পুরহাটের পাঁচবিবিতে সাপের কামড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

আল আমিন , জয়পুরহাট প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২০৩ বার পঠিত

রাতের জরুরি চিকিৎসা ও পরিবহন সংকটে এলাকাবাসীর ক্ষোভ

আল আমিন , জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের শিরতা গ্রামে সাপের কামড়ে রানু বেগম (৫০) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় বাসিন্দা ফেরদৌস আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে রানু বেগম ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড়ে দেয়। প্রচণ্ড যন্ত্রণায় তার ঘুম ভেঙে গেলে তিনি শরীর খুঁজে হাঁটুর ওপরে কামড়ের চিহ্ন দেখতে পান এবং সঙ্গে সঙ্গে স্বামীকে ডাকেন।

পরিবারের সদস্যরা রাতেই চিকিৎসার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন, কিন্তু গভীর রাতে স্থানীয়ভাবে কোনো যানবাহন না পাওয়ায় তা সম্ভব হয়নি। অবশেষে ভোর সাড়ে ৫টার দিকে একটি গাড়ির ব্যবস্থা করে তাকে জয়পুরহাট জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পরই তার অবস্থার আরও অবনতি ঘটে এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। একইসঙ্গে দেখা দিয়েছে তীব্র জনরোষ। অনেকেই অভিযোগ করছেন— গ্রামীণ এলাকায় বিশেষ করে রাতের বেলায় জরুরি চিকিৎসা ও পরিবহন ব্যবস্থা না থাকায় এমন মৃত্যুর ঘটনা প্রায়ই ঘটছে।

স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম বলেন,
“রাতে যদি জরুরি অ্যাম্বুলেন্স বা চিকিৎসা সুবিধা থাকত, তাহলে হয়তো রানু বেগমকে বাঁচানো সম্ভব হতো।”

এদিকে, সচেতন মহল ও সাধারণ জনগণ স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছেন—
প্রতিটি ইউনিয়নে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সার্ভিস ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্র চালু করা অত্যন্ত জরুরি।

তাদের দাবি, এ ধরনের উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরও অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটতে পারে, যা প্রতিরোধযোগ্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park