1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাটের পাঁচবিবিতে বিশিষ্ট কলম সৈনিক ও নির্ভীক সাংবাদিক মরহুম আবু হাসানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

জয়পুরহাটের পাঁচবিবিতে বিশিষ্ট কলম সৈনিক ও নির্ভীক সাংবাদিক মরহুম আবু হাসানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আল আমিন
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২০২ বার পঠিত

আল আমিন 

 জয়পুরহাট প্রতিনিধি 

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সাংবাদিকতা অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করে পরপারে পাড়ি জমিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাঁচবিবি উপজেলা শাখার সাবেক সভাপতি, পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এবং দৈনিক সংগ্রাম ও দৈনিক সাথমাথা পত্রিকার পাঁচবিবি উপজেলা প্রতিনিধি বিশিষ্ট কলম সৈনিক ও নির্ভীক সাংবাদিক আবু হাসান। তাঁর স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গতকাল বাদ মাগরীব পাঁচবিবি সিদ্দিকিয়া দারুস সুন্নাত হিযবুল্লাহ মাদ্রাসায় এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন 

পাঁচবিবি সিদ্দিকিয়া দারুস সুন্নাত হিযবুল্লাহ মাদ্রাসায় প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা মোঃ আতাউর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ সুজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তার ও পৌর জামায়াতের আমীর মোঃ আবুল বাশার।

এছাড়াও বক্তব্য রাখেনপাঁচবিবি পুরাতন জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মিরশহিদ মন্ডল। পাঁচবিবি পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম দুলাল,পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হালিম সাবু

পাঁচবিবি সিদ্দিকিয়া দারুস সুন্নাত হিযবুল্লাহ মাদ্রাসায় সাংগঠনিক সেক্রেটারী মোঃ আবু বক্কর সিদ্দিক,মরহুমের ছোট ভাই আবু আলেব প্রমুখ।

বক্তারা বলেন, আবু হাসান ছিলেন সত্য ও ন্যায়ের এক আপোষহীন কণ্ঠস্বর। সাংবাদিকতা জীবনে তিনি ছিলেন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এক সাহসী সৈনিক। তাঁর নির্ভীক অবস্থান, সততা ও নিষ্ঠা তাঁকে সকল মহলে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছে।

তারা আরও বলেন, তাঁর কর্মময় জীবন আজও বহু মানুষের প্রেরণা। তিনি যে শূন্যতা রেখে গেছেন, তা সহজে পূরণ হবার নয়। তাঁর মৃত্যুতে পাঁচবিবি সাংবাদিকতা অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটেছে।

আলোচনা শেষে বিশিষ্ট এই সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।

উল্লেখ্য, গত মাসের ১৭ এপ্রিল বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর আদর্শ, সততা ও সাংবাদিকতা জগতের অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park