1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জনবান্ধব ভূমিসেবা পৌঁছে দিতে মহেশখালীতে ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

জনবান্ধব ভূমিসেবা পৌঁছে দিতে মহেশখালীতে ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন।

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩১ বার পঠিত

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহেশখালীতে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে মহেশখালী উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ১৯ থেকে ২১ মে পর্যন্ত সারাদেশের ন্যায় মহেশখালীতেও এ মেলার আয়োজন করা হয়েছে। ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে প্রতিবছর এই মেলার আয়োজন করা হয়ে থাকে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আলমগীর ফরিদ বলেন, বর্তমান সরকার ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা এখন অনলাইনের মাধ্যমে সহজেই গ্রহণ করা সম্ভব হচ্ছে, ফলে হয়রানি ও দুর্নীতি কমে এসেছে।

মেলায় ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি আবেদন, অনলাইন খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ, মৌজা ম্যাপের আবেদনসহ বিভিন্ন সেবা সম্পর্কে জনগণকে সরাসরি তথ্য প্রদান করা হচ্ছে। এছাড়া ভূমি উন্নয়ন কর অনলাইনে পরিশোধ ও রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনার জন্য পৃথক স্টল স্থাপন করা হয়েছে।

মেলায় সেবা গ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে সেবা বুথে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। ভূমিসেবা সম্পর্কিত ডকুমেন্টারি প্রদর্শনের পাশাপাশি ব্যানার, ফেস্টুন, পোস্টার ও মাইকিংয়ের মাধ্যমে সচেতনতামূলক প্রচারণাও চালানো হচ্ছে।

অনুষ্ঠানে জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের হটলাইন ১৬১২২ নম্বরে ফোন করে মৌজা ম্যাপ, অনলাইন ডিসিআর, খতিয়ানসহ বিভিন্ন ভূমিসেবা সম্পর্কে তথ্য পাওয়া যাবে। এছাড়া land.gov.bd⁠�-এ নিবন্ধনের মাধ্যমে ই-নামজারি আবেদন, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন সেবা গ্রহণ করা যাচ্ছে।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহামুদ ডালিম-এর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদার-এর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী থানার ওসি (তদন্ত) প্রতুল কুমার শীল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি’র উপজেলা আহবায়ক আবু বক্কর ছিদ্দিক, উপজেলা সাব-রেজিস্ট্রার আব্দুল্লাহ আল মামুন, সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা, মাওলানা শফিউল আলম, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park