1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুর সাংবাদিক ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জগন্নাথপুর সাংবাদিক ফোরামের উদ্যোগে প্রথমবারের মতো ফোরামের সকল সাংবাদিকদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার ৮ এপ্রিল ৩ ঘটিকায় পৌর পয়েন্টের সোনালী ব্যাংকের নিচতলায় সাংবাদিক ফোরামের কার্যালয়ে এ পুনর্মিলনীর আয়োজন করা হয়।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার এর পরিচালনায় ও ফোরামের সভাপতি হুমায়ুন কবির এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি দৈনিক প্রতিদিনের সংবাদ জগন্নাথপুর প্রতিনিধি শাহ এস এম ফরিদ, সহ সভাপতি দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি হুমায়ুন কবির ফরিদী, সহ সাধারণ সম্পাদক দৈনিক আলোকিত সময় জগন্নাথপুর প্রতিনিধি বিপ্লব দেবনাথ, অর্থ সম্পাদক দৈনিক সিলেট বানী জগন্নাথপুর প্রতিনিধি হিফজুর রহমান তালুকদার জিয়া, দপ্তর সম্পাদক দৈনিক বিজয়ের কন্ঠ জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি ইকবাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক খোলা কাগজ জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি মোঃ আল আমিন, কার্যকরী সদস্য দৈনিক ভোরের কাগজ জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি রিয়াজ রহমান, কার্যকরী সদস্য দৈনিক বাংলাদেশ খবর প্রতিদিন জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি মোঃ মুকিম উদ্দিন, দৈনিক এশিয়ার বাণী জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি দুলন মিয়া, সাধারণ সদস্য মিজানুর রহমান মিজান, সাংবাদিক মোঃ ফারুক আহমদ, সাংবাদিক মোঃ মঈন উদ্দিন।

এসময় বক্তারা বলেন, আজকের এই মিলনমেলা আমাদেরকে মনে করিয়ে দেয় যে, আমরা কেবল একে অপরের পরিচিত নই, বরং আমাদের মধ্যে রয়েছে গভীর বন্ধন ও ভালোবাসা। পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা এবং ভ্রাতৃত্ববোধই আমাদের সাংবাদিক ফোরামকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের উচিত এই ফোরামকে আরও দৃঢ় করা, যেন আগামী বছরগুলোতে আমরা আরও বড় পরিসরে এই আনন্দ ভাগ করে নিতে পারি। এসময় সকলেই আশাবাদ ব্যাক্ত করেন এই ধরনের মিলনমেলা আমাদের ঐক্যকে আরও সুদৃঢ় করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park