1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুর পৌরসভার ২১ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা  - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

জগন্নাথপুর পৌরসভার ২১ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা 

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরে ২১ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) ১১ টায় পৌর মিলনায়তনে  ‘বাজেট অধিবেশন’ শেষে এই বাজেট ঘোষণা করেন জগন্নাথপুর পৌরসভার প্রশাসক মোঃ বরকত উল্লাহ ।

ঘোষিত বাজেটে আগামী অর্থবছরে (২০২৫-২৬) রাজস্ব ও উন্নয়নসহ সর্বমোট আয় ধরা হয়েছে ২১ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২১ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকা। বাজেটে স্থিতি উল্লেখ করা হয়েছে ১০ লাখ টাকা।

জগন্নাথপুর পৌরসভার প্রশাসক মোঃ বরকত উল্লাহ  বাজেট ঘোষণাকালে বলেন, এই বাজেট জগন্নাথপুর পৌরসভার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার পাশাপাশি নাগরিক সেবার মান উন্নয়নে সহায়ক হবে।

তিনি বিশেষভাবে উল্লেখ করেন, রাস্তাঘাটের উন্নয়ন, জনস্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে আমরা বিশেষ গুরুত্ব আরোপ করেছি। আমাদের লক্ষ্য হচ্ছে জগন্নাথপুর পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং বসবাসযোগ্য শহরে রূপান্তরিত করা। এই লক্ষ্য পূরণে আমরা সকল নাগরিকের সহযোগিতা কামনা করছি। আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টায় এই বাজেট সফলভাবে বাস্তবায়িত হবে এবং জগন্নাথপুরের জনগণের জীবনযাত্রার মান উন্নত হবে।

বাজেট ঘোষণা অধিবেশনে পৌর প্রশাসক মোঃ বরকত উল্লাহ এর সভাপতিত্বে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সুনু, সাংবাদিক জহিরুল ইসলাম লাল, গোবিন্দ দেব, শাহজাহান মিয়া, হিফজুর রহমান তালুকদার জিয়া, হুময়ুন কবির ফরিদী, ফুজায়েল আহমদ।

এসময় উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী সতিশ গোস্বামী, পৌর সচিব হেলাল আবেদীন, জগন্নাথপুর প্রকৌশলী (এলজিইডি) ও পৌরসভার সহায়ক কাউন্সিলর সোহরাব হোসেন, জগন্নাথপুর প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমানসহ বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park