1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ আসামী গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ আসামী গ্রেফতার

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার এজাহারভুক্ত ২ জন আসামী ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৩জন আসামী সহ মোট ৫ জন আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার রাতে থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে এসআই মোহাম্মদ সাকিব হোসেন, এসআই দিপংকর হালদার, এসআই শাহ আলম, এসআই মো. লুৎফর রহমান, এএসআই মোহাম্মদ জাহাঙ্গীর আলম মজুমদার, এএসআই জমির উদ্দিন সহ একদল পুলিশ থানা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামী কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত হারিছ আলীর ছেলে বাচ্চু মিয়া (৩৫),পাইলগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের মৃত  সুজন মিয়ার ছেলে মো. রুমন মিয়া(২৩), গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী জালালাবাদ গ্রামের জলিল মিয়ার ছেলে ইছানুর (২৭), গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চিতলিয়া গ্রামের মৃত মকরম উল্লাহের ছেলে আনসার আলী (৫২),  একই গ্রামের আনসার আলীর ছেলে পাবেল (২৩)কে গ্রেফতার করে থানা পুলিশ।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞার জানান, আমাদের থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার এজাহারভুক্ত ২ জন আসামী ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৩জন আসামী সহ মোট ৫ জন আসামী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের রবিবার বিধি মোতাবেক যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park